হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুরে বাড়িতে ঢুকে হামলা, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর মোহাম্মদপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে একটি বাড়িতে ঢুকে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদপুর তিন রাস্তার মোড়সংলগ্ন ব্যবসায়ী আবু বকরের (আবু কোম্পানি) বাসায় এ হামলার ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ২৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বাড়ির নিচতলার গ্যারেজে দুই ব্যক্তি চেয়ারে বসে আছেন। এ সময় কয়েকজন সেখানে এসে কথা বলতে শুরু করেন। একপর্যায়ে এক কিশোরকে কোমরে গুঁজে রাখা চাপাতি বের করতে দেখা যায়। পরে তার পাশে থাকা পাঞ্জাবি পরা এক ব্যক্তি চাপাতিটি নিয়ে একজনকে চাপাতির উল্টো দিক দিয়ে আঘাত করেন। এরপর ওই কিশোর আরেকটি চাপাতি হাতে নিয়ে উপস্থিত একজনকে কোপানোর ভয় দেখায় এবং কয়েক দফা আঘাত করে।

এ বিষয়ে আজ শনিবার মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।’ তিনি জানান, এ ঘটনায় বাড়ির মালিক আবু বকর চারজনের নাম উল্লেখ করে মোহাম্মদপুর থানায় মামলা করেছেন। মামলায় অভিযুক্তরা তাঁর পূর্বপরিচিত এবং জমি-সংক্রান্ত বিরোধের জেরেই তাঁরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

ওসি আরও বলেন, ‘অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

শিক্ষায় দলীয়করণ বন্ধ ও ধর্মীয় শিক্ষা জোরদারের দাবি

আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, যুবকের কবজি বিচ্ছিন্ন

মহাখালীতে ‘প্রেমিকার’ ছুরিকাঘাতে রেলওয়ে কর্মকর্তা খুন, বাড়িতে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী

যানবাহনের গতিনিয়ন্ত্রণ করা গেলে নিরাপদ হবে সড়ক: ডিএনসিসি প্রশাসক

১০ বছর পর ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের ভোট, চেয়ারম্যান মোশাররফ

উপকেন্দ্রে আগুন: তেজগাঁও-বাংলামোটরসহ রাজধানীর একাংশ বিদ্যুৎহীন

রাজধানীতে উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার সাবির ও তানিম রিমান্ড শেষে কারাগারে

কড়াইল বস্তিতে অবৈধ সংযোগ কাটতে গিয়ে প্রাণ গেল বিদ্যুৎকর্মীর

খিলগাঁওয়ে কলেজছাত্রীর মৃত্যুর ঘটনায় স্বামী গ্রেপ্তার

কেরানীগঞ্জে গ্যাস লাইনে কাজের সময় বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ