হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণে আরও এক শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্টিল মিলে গ্যাসলাইন থেকে বিস্ফোরণের ঘটনায় আরও এক শ্রমিক মারা গেছেন। নিহত শ্রমিকের নাম জাকারিয়া (২২)। এ নিয়ে এ ঘটনায় চারজন মারা গেলেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে জাকারিয়া মারা যান। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, জাকারিয়ার ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

নিহত জাকারিয়া শেরপুর জেলার নালিতাবাড়ী থানার বরুয়াজানি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় থাকতেন তিনি।

এর আগে গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে বার্ন ইনস্টিটিউটে ৫৭ শতাংশ দগ্ধ নিয়ে শরিফুল (২৮) ও ৬০ শতাংশ দগ্ধ সাইফুল (৩০) মারা যান। বর্তমানে ইকবাল ৩৩ শতাংশ দগ্ধ নিয়ে ইনস্টিটিউটে ভর্তি আছেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।

গত শুক্রবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় ‘শারমিন স্টিল লিমিটেড’ নামের প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে। এতে পাঁচজন দগ্ধ হন। তাঁদের সবাইকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

নিহতদের সহকর্মী রফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতে ওই পাঁচজন কারখানাটির ভেতরে একটি রুমে ঘুমিয়ে ছিলেন। রাত পৌনে ৪টার দিকে সেই রুমের পাশে গ্যাসলাইনের পাইপে একটি বিকট বিস্ফোরণ হয়। এতে তাঁদের শরীরে আগুন ধরে যায়। তাঁদের চিৎকার শুনে শরীরের আগুন নিভিয়ে হাসপাতালে নিয়ে আসেন সহকর্মীরা।

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল