হোম > সারা দেশ > ঢাকা

চাকরিচ্যুত এনএসআই কর্মকর্তা বখতিয়ারের সব পাওনা পরিশোধের নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দীর্ঘ ৩০ বছরের আইনি লড়াই শেষে অবশেষে সুযোগ–সুবিধা পেতে যাচ্ছেন বিএনপি সরকারের সময় চাকরিচ্যুত জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা বখতিয়ার আহমেদ খান। তাকে চাকরিচ্যুতি থেকে অবসর পরবর্তী সময় পর্যন্ত বেতন-ভাতাসহ সব সুযোগ-সুবিধা পরিশোধের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সরকারের রিভিউ আবেদন নিষ্পত্তি করে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেন।

আদালতে বখতিয়ার আহমেদ খানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম। সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাশনা ইমাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। 

রাশনা ইমাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাপ্য অধিকার ফিরে পেতে এতটা সময় অপেক্ষা করা দুঃখজনক। বখতিয়ার আহমেদ প্রশাসনিক ট্রাইব্যুনাল, প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল এবং সব শেষে আপিল বিভাগেও জিতেছেন। তার অবসরের সময় পার হয়ে গেছে। তাই চাকরিচ্যুত হওয়ার পর থেকে অবসরকালীন পর্যন্ত সব সুযোগ-সুবিধা পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।’
 
রাশনা ইমাম আরও বলেন, ‘বখতিয়ার আহমেদ খান জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক ছিলেন ১৯৮২ সালে। পরবর্তীতে কারিগরি শাখায় উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯১ সালে ওএসডি করে রাষ্ট্রপতির সচিবালয়ে নেওয়া হয় তাকে। পরবর্তীতে ১৯৯২ সালে তৎকালীন বিএনপি সরকার তাকে চাকরিচ্যুত করে।’

এদিকে চাকরিচ্যুতির পর প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেন বখতিয়ার। প্রশাসনিক ট্রাইব্যুনাল চাকরিচ্যুতির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে চাকরিতে ফিরিয়ে নিতে নির্দেশ দেন। 

ওই আদেশের বিরুদ্ধে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে যায় সরকার। প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল আপিল খারিজ করে প্রশাসনিক ট্রাইব্যুনালের আদেশই বহাল রাখেন। তবে সরকার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল করলে তাও খারিজ হয়। 

পরবর্তীতে রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে আবেদন করা হয় সরকারের পক্ষ থেকে। সে আবেদনের শুনানি শেষে আজ বৃহস্পতিবার রায় দেন দেশের সর্বোচ্চ আদালত।

পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ১৮টি বহুতল ভবন নির্মাণ করবে ডিএসসিসি: প্রশাসক

প্রথম দিনে ভোট পড়েছে ১৭৭১, নেই আওয়ামী লীগ প্যানেল

নগরীতে ঘন কালো মেঘের বৃষ্টিতে তলিয়ে গেল বেইলি রোড

আদালতে আসতে ভালো লাগে, অভ্যাস হয়ে গেছে- শুনানিতে লতিফ সিদ্দিকী

বসুন্ধরা সিটিতে ৯৪ কোটি টাকার সোনা আত্মসাৎ, সাবেক বিক্রয়কর্মী গ্রেপ্তার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণচেষ্টা, থানায় মামলা

সেই শিশুর পরিবারের অভিযোগ নেই, ঢামেক কর্মচারীকে ছেড়ে দিয়েছে পুলিশ

কেরানীগঞ্জে রাস্তার পাশে ময়লা ফেলায় কারাদণ্ড

নবাবগঞ্জে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আরেক হত্যা মামলায় গ্রেপ্তার