হোম > সারা দেশ > ঢাকা

বঙ্গবাজারের ব্যবসায়ীদের ১ কোটি টাকা অনুদান এফবিসিসিআইয়ের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে ১ কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। আজ রোববার দুপুরে বঙ্গবাজারে ঘটনাস্থল পরিদর্শনে এসে এই ঘোষণা দেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। 

এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এগিয়ে আসতে দেশের সব ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘অগ্নিকাণ্ডে যেসব ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনাদের বলব মনোবল হারাবেন না প্লিজ। আপনাদের পাশে সবাই আছে।’ 

মো. জসিম উদ্দিন আরও বলেন, দেশে সাড়ে তিন কোটি ব্যবসায়ী আছেন। ব্যবসায়ীরা ব্যবসায়ীদের পাশে দাঁড়ালে মনে হয় না এই ব্যবসায়ীদের সমস্যা বেশি দিন থাকবে। তিনি বলেন, ‘আপনাদের ব্যবসার সুবিধার্থে এবং স্থায়ী সমাধানে এফবিসিসিআই আপনাদের সঙ্গে কাজ করতে রাজি আছে। আমি মনে করি এটার স্থায়ী সমাধান হওয়া উচিত। এফবিসিসিআই থেকে যত ধরনের সহযোগিতা করা দরকার, আমরা করতে রাজি আছি।’ 

গত ৪ এপ্রিল ভোরে ঢাকার অন্যতম বড় পোশাক মার্কেট বঙ্গবাজারে আগুন লাগে। ফায়ার সার্ভিস পুলিশ, র‍্যাব, সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও সশস্ত্র বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে আসার আগেই পুরু বঙ্গবাজার পুড়ে ছাই হয়ে যায়। ব্যবসায়ীদের দাবি বঙ্গবাজারে প্রায় ৫ হাজারের বেশি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

সরকারি চিকিৎসক রোগী দেখছিলেন বেসরকারিতে, ধরে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী

জবি ক্যাম্পাসে কঠোর নিরাপত্তায় প্রবেশ শিক্ষার্থীদের

সিদ্ধেশ্বরীতে পুলিশের ভয়ে পালাতে গিয়ে ভবন থেকে পড়ে আসামির মৃত্যু

সাবেক কৃষিমন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে ডিএনসিসি প্রশাসকের শ্রদ্ধা

রাজধানীর সবুজবাগে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, বাকি অংশ খুঁজছে পুলিশ

আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

যাত্রাবাড়ীতে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

গাজীপুরে প্রায় ৮০০ কারখানায় ৩ দিনের ছুটি, সড়কে ‘ঈদযাত্রার’ চাপ

রাজধানীতে জমি নিয়ে বিরোধে চাচার বিরুদ্ধে ভাতিজাকে হুমকির অভিযোগ