হোম > সারা দেশ > ঢাকা

তুরাগে ভোররাতে আগুনে পুড়ে ছাই বিদ্যুৎহীন তিন গোডাউন ও সার্ভিস সেন্টার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 

আবদুল্লাহপুর-আশুলিয়া সড়কের তুরাগের কামড়পাড়া সংলগ্ন ওই গোডাউনগুলোতে আজ ভোরে আগুন লাগে। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর তুরাগে অগ্নিকাণ্ডে তিনটি গোডাউন ও মোটরসাইকেল সার্ভিস সেন্টার পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আবদুল্লাহপুর-আশুলিয়া সড়কের তুরাগের কামারপাড়া সংলগ্ন ওই গোডাউনগুলোতে আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ২৮ মিনিটে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নির্বাপণ সম্ভব হয়। তবে সকাল ৯টার দিকেও গোডাউনগুলো থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।

পুড়ে যাওয়া গোডাউনগুলো মেসার্স রিয়া এন্টারপ্রাইজ, মিরাজ ট্রেডার্স ও মনির ট্রেডার্সের গোডাউন। এছাড়া একটি মোটরসাইকেলের মিনি সার্ভিস সেন্টার পুড়ে গেছে, যার মালিক কে জানা যায়নি।

এদিকে বিদ্যুৎহীন ওই স্থানে অগ্নিকাণ্ড নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পাই ভোর ৪টা ২৮ মিনিটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে সকাল ভোর সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আর অগ্নি সম্পূর্ণরূপে নির্বাপণ হয়েছে সকাল ৭টা ২৩ মিনিটে।’

আলম হোসেন আরও জানান, ‘অগ্নিকাণ্ডে তিনটি গোডাউন, একটি মোটরসাইকেলের মিনি সার্ভিস সেন্টার পুড়ে গেছে।’

অগ্নিকাণ্ডের কারণ প্রসঙ্গে জানতে চাইলে আলম হোসেন বলেন, ‘ওই গোডাউনে বিদ্যুৎ ছিল না। তারপরও কীভাবে আগুন লাগল, তা বলা যাচ্ছে না। তদন্ত করে বিস্তারিত বলা যাবে।’

আবদুল্লাহপুর-আশুলিয়া সড়কের তুরাগের কামড়পাড়া সংলগ্ন ওই গোডাউনগুলোতে আজ ভোরে আগুন লাগে। ছবি: আজকের পত্রিকা

এ ডিএমপির তুরাগ থানার সরকারি নম্বরে মুঠোফোনে যোগাযোগ করা হলে সার্ভিস ডেলিভারি অফিসার (এসডিও) এএসআই আকাশ ফোনটি রিসিভ করেন। তবে অগ্নিকাণ্ডের বিষয়ে তিনি কিছুই জানাতে পারেননি।

আবদুল্লাহপুর-আশুলিয়া সড়কের তুরাগের কামড়পাড়া সংলগ্ন ওই গোডাউনগুলোতে আজ ভোরে আগুন লাগে। ছবি: আজকের পত্রিকা

পরবর্তীতে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, পরিদর্শক (তদন্ত)-এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। পরবর্তীতে খুদে বার্তা পাঠালেও কোনো জবাব আসেনি।

‘জয় বাংলা ব্রিগেড’: আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আরও শুনানি ৩০ সেপ্টেম্বর

রাজধানীর তেজগাঁওয়ে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে ‘ব্রয়লার চিকেন পার্টি’, অনুসারী বাড়ছে দ্রুতই

কেরানীগঞ্জে সিংহ নদী দখল: বহুতল ভবনসহ ৫ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের লাঠিপেটা করে সরিয়ে দিল পুলিশ

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দিবালোকে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ

মগবাজার থেকে নিখোঁজ বাহার উল্লাহ, সন্ধান চায় পরিবার

মোবাইল ব্যবহারে নিষেধ স্বামীর, ৩ মাসেও মেয়ের মৃত্যুর খবর জানত না পরিবার

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ফের সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাবি ক্যাম্পাসে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ