হোম > সারা দেশ > ঢাকা

আরও এক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। ফাইল ছবি

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে আরও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক গ্রেপ্তার দেখানোর এ নির্দেশ দেন।

নূরুল ইসলাম সুজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। জুলাই গণ-আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় মো. জাহাঙ্গীর (৫৪) নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই শামীম হোসেন গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

শুনানি শেষে আদালত নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখিয়ে আবার কারাগারে ফেরত পাঠানোর নির্দেশ দেন। যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মহিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ২০ জুলাই বেলা ৩টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় আন্দোলনকারীদের ওপর ছোড়া গুলিতে বিদ্ধ হন জাহাঙ্গীর। চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় মারা যান জাহাঙ্গীর। পরে এ ঘটনায় মামলা করা হয়।

উল্লেখ্য, আওয়ামী সরকারের পতনের পর ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে সুজনকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা-পুলিশ। এরপর তাঁকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সেই থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

মাগুর হাসান-নাছির-মিঠুর ধ্যানজ্ঞানে কেবলই ‘ইয়াবা’, ঢাকায় গড়েন কারখানা

ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ১৫৯২ মামলা, ৪৫১ যানবাহন ডাম্পিং

ছাগলকাণ্ডের মতিউরের বিচার শুরু

জুলাইয়ে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৯৩০৭টি মামলার নিষ্পত্তি

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৯, সবচেয়ে বেশি মিরপুরে

ডিএসসিসির ‘ক্লিন সিটি-গ্রিন সিটি’: পরিচ্ছন্নতা খাতেই বরাদ্দ ৩২৭ কোটি টাকা

রাজধানীর সড়কে শৃঙ্খলা: তিনবারের দরপত্রেও কাজ হয়নি ৯ ট্রাফিক সিগন্যালে

গুলশানে ২৮ লাখ টাকার জাল নোটসহ দুজন গ্রেপ্তার

বিএনপি নেতা বাদশা হত্যা মামলায় লেদু হাসান কারাগারে

আশুলিয়ায় পোশাকশ্রমিককে খুনের দায়ে প্রেমিকের যাবজ্জীবন