হোম > সারা দেশ > ঢাকা

কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি: আজকের পত্রিকা

‎রাজধানীর কদমতলীতে একটি ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। হতাহতের খবরও পাওয়া যায়নি।

আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকার ওই ফোম কারখানায় আগুন লাগে। ৬টা ৪৩ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও কয়েকটি ইউনিট যোগ হওয়ার তথ্য দেয় ফায়ার সার্ভিস। ‎

‎‎‎ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। বর্তমানে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সর্বশেষ রাত ৮টার পরও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানান এই কর্মকর্তা। রোজিনা আক্তার বলেন, ‎আগুনের সূত্রপাত নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া কোনো হতাহত সম্পর্কেও কোনো তথ্য তাঁর কাছে নেই। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ‎কারখানাটিতে ফোম ও দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

আশুলিয়ায় মাদ্রাসাছাত্র নিখোঁজ, এক মাসেও মেলেনি সন্ধান

মেট্রোরেলের সংরক্ষিত এলাকার ভিডিও ধারণ, আউটসোর্সিং কর্মীকে পুলিশে দিল কর্তৃপক্ষ

বেস্টওয়ের এমডিসহ ১৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা সিআইডির

১২৭ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

ডাকাতি মামলার সাক্ষী প্রতিবেশী গৃহবধূ তদন্তে হলেন আসামি

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১

রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

সাভারে চোর সন্দেহে গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

বৃদ্ধ মাকে দেখে ফেরার পথে হানিফ ফ্লাইওভারে প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী