হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীতে হেরোইন-ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযানে ২৫ পুরিয়া হেরোইন ও ৩০০টি ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রনি (৩৮), নুরুল হাকিম (৪০) ও মো. সিরাজ মিয়া (৫৭)।

আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী থানার একটি দল মীরহাজীরবাগ এলাকার মদিনা মেডিকেলের সামনে অভিযান চালিয়ে ২৫ পুরিয়া হেরোইনসহ রনিকে গ্রেপ্তার করে।

একই দিন যাত্রাবাড়ী থানার আরেকটি দল মাতুয়াইল মেডিকেল যাত্রীছাউনির সামনে পৃথক অভিযান পরিচালনা করে ৩০০টি ইয়াবাসহ নুরুল হাকিম ও সিরাজ মিয়াকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়।

আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

কারওয়ান বাজারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭

জুনে ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ২৩১৪ জন গ্রেপ্তার

পূর্বাচলে পুলিশ ক্যাম্প উদ্বোধন, চার থানা ও ৪১ পুলিশ বক্সের পরিকল্পনা

গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শহীদ মিনারে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

জঙ্গি তৎপরতা নেই, উগ্রবাদে অস্বস্তি

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে ঢাবি ছাত্র ইউনিয়নের শোক, চারুকলায় শেষ শ্রদ্ধা

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার

স্ত্রীর আত্মহত্যা মামলা: ২ দিনের রিমান্ড শেষে কারাগারে অভিনেতা আলভী

নির্যাতনের জেরে কেরানীগঞ্জে পুলিশ-শ্রমিক পাল্টাপাল্টি ধাওয়া, ওসিসহ আহত ২০