হোম > সারা দেশ > ঢাকা

ইসলামী ব্যাংকের সামনে চলছে বিক্ষোভ, টানা আন্দোলনের হুঁশিয়ারি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

‎মতিঝিলে ইসলামী ব্যাংকের কার্যালয়ের সামনে অবস্থান করে বিক্ষোভ করছেন গ্রাহকেরা। ছবি: আজকের পত্রিকা

‎ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে এখনো ব্যাংকের কার্যালয়ের সামনে অবস্থান করে বিক্ষোভ চলছে। নতুন চেয়ারম্যান পদত্যাগ না করলে টানা আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। অপরদিকে কার্যালয়টির সামনে অবস্থান করছেন শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। তবে বিক্ষোভকারী ও পুলিশ শান্তিপূর্ণভাবেই অবস্থান করছেন।

আজ ‎সোমবার দুপুর দেড়টার দিকে রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গিয়ে এই চিত্র দেখা যায়।

‎‎সরেজমিন দেখা যায়, ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন বিক্ষোভকারীরা। কার্যালয়ের বাঁদিকে কিছু লোক জড়ো হয়ে মাইকে বক্তব্য ও স্লোগান দিচ্ছেন। আর ব্যাংকের প্রধান ফটকসহ আশপাশে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। আর পুলিশের দু’টি জলকামান, একটি এপিসি, দু’টি প্রিজনভ্যানসহ একাধিক গাড়ি রাখা আছে।

‎বিক্ষোভকারীরা জানান, শেখ হাসিনার মতো স্বৈরাচারী কায়দায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হয়েছে। একটা প্রতিষ্ঠিত ব্যাংককে ধ্বংস করার জন্য নানা ষড়যন্ত্র করছে।

‎‎ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সহ-সেক্রেটারি শামীম হাসান বলেন, আমাদের শান্তিপূর্ণ ও সুষ্ঠু সমাবেশে যারা হামলা করেছে তাদের শাস্তির আওতায় আনতে হবে। ইসলামী ব্যাংক নিয়ে সব ষড়যন্ত্রের অবসান ঘটাতে হবে। অন্যথায় আন্দোলন অব্যাহত থাকবে।

‎বিক্ষোভকারী অলিউর রহমান বলেন, বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের দোসর, এস আলমের সহযোগী। গ্রুপটি এই ব্যাংক থেকে কোটি কোটি টাকা নিয়েছে। তাই তাদের দোসরকে এই ব্যাংক থেকে বিতাড়িত করতে হবে।

‎মতিঝিলে ইসলামী ব্যাংকের কার্যালয়ের সামনে অবস্থান করে বিক্ষোভ করছেন গ্রাহকেরা। ছবি: আজকের পত্রিকা

‎‎এর আগে সকাল সাড়ে ৯টায় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন শুরু হয়। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে এই মানববন্ধন করেন তাঁরা। ব্যাংকটির সামনে শতাধিক মানুষ জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাদের পুলিশ সরে যেতে অনুরোধ করেন। পরে আন্দোলনকারীদের মধ্য থেকে ইট নিক্ষেপ করায় চড়াও হয় পুলিশ। এতে আন্দোলনরত গ্রাহকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা, জলকামান ব্যবহার এবং টিয়ার শেল নিক্ষেপ করে। এতে কয়েকজন গ্রাহক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (‎ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, সকাল থেকেই আন্দোলনকারীদের সরে যেতে অনুরোধ করা হয়েছে। জায়গাটিতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যাংকের কার্যালয় রয়েছে। তাদের বিষয়টি বুঝিয়ে বলা হলেও তারা সরে না যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বলপ্রয়োগ করতে হয়েছে। তারা এখনো অবস্থান করে বিক্ষোভ করছে। আইনশৃঙ্খলার অবনতি ঘটালে ব্যবস্থা নেওয়া হবে। ‎

সুপ্রিম কোর্টের একটি ভবন থেকে কর্মচারীর লাশ উদ্ধার

রাজধানীর বংশালে গোডাউনে আগুন, দগ্ধ ৩

মুন্সিগঞ্জে বাবা-ছেলের হামলায় বৃদ্ধ নিহত, আটক ২

রাজধানীর কলাবাগানে ছোট ভাইয়ের ডাম্বেলের আঘাতে বড় ভাই খুন

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা ও তাঁর স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ কাল

মতিঝিলে ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে সংঘর্ষ, পুলিশের সাউন্ড গ্রেনেড-জলকামান নিক্ষেপ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যার আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী আদালতে

কোরবানির বর্জ্য অপসারণ: কথা রাখতে পারল না দুই সিটি

ছয় শিশুর প্রাণ গেছে আদ্‌-দ্বীনের অবহেলায়

কালশী বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে আনসার-ভিডিপি