হোম > সারা দেশ > ঢাকা

সময় টিভির এমডি আহমেদ জোবায়েরের জামিন নামঞ্জুর, পাঠানো হলো কারাগারে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়ের। ছবি: সংগৃহীত

প্রতারণা ও জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার আহমেদ জোবায়েরসহ অভিযুক্ত চার আসামি আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গতকাল বুধবার আহমেদ জোবায়েরসহ ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। আজ চার আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত এই আদেশ দেন।

আত্মসমর্পণ করা অপর তিন আসামি আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরীর জামিন মঞ্জুর করেন। মামলায় পরোয়ানাভুক্ত অন্য দুই আসামি হলেন আহমেদ জোবায়েরের স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী এবং সন্তান সারাফ নাওয়ার জয়িতা।

মামলার নথি অনুযায়ী প্রতারণা, বিশ্বাস ভঙ্গ এবং কাগজপত্র জালিয়াতির অভিযোগে আহমেদ জোবায়েরসহ মোট ছয়জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। গত ১০ মে আদালত অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সমন জারি করে ১৭ জুনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। নির্ধারিত তারিখে কেউ আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী ফরহাদ হোসাইন দাবি করেন, মামলাটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছে। আসামিপক্ষের ভাষ্য, সময় মিডিয়া লিমিটেডের মালিকানা ও পরিচালনা নিয়ে চলমান বিরোধের জেরে বাদী মোবারক হোসেন প্রতিশোধমূলকভাবে এই মামলা করেছেন। আসামিদের বিরুদ্ধে প্রতারণা বা অর্থ আত্মসাতের কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই এবং তাঁরা তদন্ত ও বিচার কার্যক্রমে সম্পূর্ণ সহযোগিতা করবেন বলেও আদালতকে আশ্বস্ত করা হয়।

প্রতিমন্ত্রীর আত্মীয় পরিচয়ে পুলিশে চাকরির নামে ৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মোবাইল ছিনতাই করে পালানোর চেষ্টা, ধাওয়া দিয়ে ধরল পুলিশ

বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা: ২ বছর পর গ্রেপ্তার বাসার গাড়িচালক

নবাবগঞ্জে মোটরসাইকেল থেকে ছিটকে বাবা-ছেলে নিহত

আরেক হত্যা মামলায় দেশ টিভির সাবেক এমডি আরিফ হাসান গ্রেপ্তার

ইকরার আত্মহত্যা মামলা: অভিনেতা যাহের আলভী আত্মসমর্পণের পর কারাগারে

সাগর-রুনি হত্যা: ১২৭ বার পিছিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২২ জুলাই

অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভন: ওমানপ্রবাসীর সঙ্গে প্রতারণায় গ্রেপ্তার ২

হামে শিশুমৃত্যুর প্রতিবাদে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল—ককটেল বিস্ফোরণ, আটক ৩

৬টি বন্ধ চিনিকল চালুর দাবি, না মানলে ১০ আগস্ট ‘মার্চ টু পিএমও’