হোম > সারা দেশ > ঢাকা

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১টার দিকে লতিফ সিদ্দিকীকে নিয়ে আসার পর বর্তমানে ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ তাঁকে উপস্থাপন করা হবে।

শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় গত সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-২। এই মামলায় লতিফ সিদ্দিকীও আসামি।

ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানার পর গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে গুলশান-১-এর নিজ বাসভবন থেকে আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি।