হোম > সারা দেশ > ঢাকা

‎ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ‎

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে নেতা কর্মীদের বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে নেতা-কর্মীদের বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে হামলার অভিযোগ উঠেছে। এতে মাহফুজুর রহমান শিশির নামে এক সাংবাদিক আহত হয়েছেন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে এ ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোন আওয়ামী লীগবিরোধী একটি বিক্ষোভ মিছিল করে। মিছিলে দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। ‎মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য জামায়াতের এক জ্যেষ্ঠ নেতাকে সামনে আনা হলে কয়েকজন নেতা-কর্মী উপস্থিত সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দোসর’ বলে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন নেতা-কর্মী সাংবাদিকদের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। ‎এ সময় দৈনিক সকালের মাল্টিমিডিয়া প্রতিবেদক মাহফুজুর রহমান শিশির আহত হন।

ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের দাবি, হামলায় মাহফুজুর রহমান শিশিরের মুখে আঘাত লাগে এবং রক্তক্ষরণ শুরু হয়। ঘটনাস্থল থেকে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে ভর্তি করেন।

ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে নেতা কর্মীদের বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

‎তবে এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে কোনো সাংবাদিকের ওপর হামলার বিষয়ে তাঁর কাছে তথ্য নেই।

‎‎তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে—এমন আশঙ্কায় ধানমন্ডি এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

কাঁঠাল পাড়তে গিয়ে ঢাবির রোকেয়া হলের মালির মৃত্যু

জঙ্গি তৎপরতার আলামত নেই, নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপি কমিশনার

‎ধানমন্ডি ৩২ থেকে সন্দেহভাজন এক ব্যক্তি আটক‎

পবিত্র আশুরায় থাকবে চার স্তরের নিরাপত্তাবলয়: ডিএমপি কমিশনার

‎রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতা-কর্মী গ্রেপ্তার

মুহসীন হল মাঠে বিশ্বকাপের ম্যাচ দেখলেন মেসির বন্ধু রুলি, সঙ্গে আর্জেন্টাইন রাষ্ট্রদূত

খেলা দেখতে যাওয়ার সময় ফকিরাপুলে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে শিশু গৃহকর্মীর মৃত্যু: প্রকৌশলী ও স্ত্রী কারাগারে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে ১০ জন গ্রেপ্তার

কুয়েতে কর্মরত এসটিএমকে সদস্যদের কর্মস্থলে ফেরানোর দাবি