হোম > সারা দেশ > ঢাকা

এবার হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সচিব জিয়াউল আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম। ছবি: সংগৃহীত

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলমকে এবার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন গ্রেপ্তার দেখানোর এই আদেশ দেন।

জিয়াউল আলমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর কাফরুল থানা এলাকায় মো. রুস্তম নামের একজনের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই কামরুল ইসলাম।

শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে তাঁকে কারাগারে ফেরত পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই কাফরুল থানাধীন মিরপুর-১০ নম্বর গোলচত্বরের বেগম রোকেয়া সরণির শাহ আলী প্লাজা মার্কেটের পশ্চিম পাশে বাটা শোরুমের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ভিকটিম মো. রুস্তম। ঘটনার দিন বিকেলে গুলিতে আহত হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক রুস্তমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার কাফরুল থানায় হত্যা মামলাটি করে।

গত ৫ মার্চ চট্টগ্রাম থেকে জিয়াউল আলমকে আটক করা হয়। পরদিন রাজধানীর কাফরুল থানায় করা জাতীয় পরিচয়পত্রের তথ্য পাচার করে ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

সাবেক এমপি হারুন, পুলিশ কর্মকর্তাসহ তিনজন আরেক হত্যা মামলায় গ্রেপ্তার

বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তিনির্ভর করতে ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালু

শিশু অপহরণ-হত্যা: ১৪ বছর পর তিনজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, যুবলীগের দুজন গ্রেপ্তার

সস্তায় আইফোন-ল্যাপটপ: ৩১ লাখ টাকা আত্মসাতে বিমানবন্দরের ‘অকশন ম্যানেজার’ গ্রেপ্তার

রাজধানীতে ২৪ ঘণ্টার পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪০৬, সবচেয়ে বেশি মিরপুরে

পুরান ঢাকায় দ্বিতীয় স্ত্রীকে মারধরের সময় লোহার আঘাতে স্বামী নিহত

জুতা চুরির অভিযোগকে কেন্দ্র করে জবি শিক্ষার্থী-স্থানীয় বাসিন্দা-পুলিশ ত্রিমুখী সংঘর্ষ

ছাত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ, জাবিতে ‘সেলফি’ পরিবহনের ৬ বাস আটক

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির দুজনের যাবজ্জীবন, দুজন খালাস