হোম > সারা দেশ > ঢাকা

ক্ষতিগ্রস্ত তিন রিকশাচালককে দেড় লাখ টাকা অনুদান, পাবেন চাকরিও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্ষতিগ্রস্ত তিন রিকশাচালককে অনুদানের চেক দিচ্ছেন ডিএনসিসি প্রশাসক। ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, ঢাকা শহরের মূল রাস্তায় কোনো রিকশা চলতে পারবে না। অভিযানে গুঁড়িয়ে দেওয়া ক্ষতিগ্রস্ত তিন ব্যাটারিচালিত রিকশাচালককে দেড় লাখ টাকা অনুদান দেওয়ার সময় এসব কথা বলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। একই সঙ্গে তাঁদের চাকরির ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার (১৩ মে) রাজধানীর আসাদ গেট এলাকায় মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের জন্য ঢাকা মহানগর পুলিশ ও ডিএনসিসি যৌথভাবে অভিযান চালায়। এ সময় মূল রাস্তায় চলাচলরত ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয় এবং এর মধ্যে কয়েকটি রিকশা গুঁড়িয়ে দেওয়া হয়। গণমাধ্যমে রিকশাচালকদের দুরবস্থা ও আর্তনাদের খবর ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের চোখে পড়লে তিনি তৎক্ষণাৎ এই তিন রিকশাচালককে সহায়তার প্রতিশ্রুতি দেন।

সেই পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিকেল ৪টায় ডিএনসিসির প্রশাসকের কার্যালয়ে ক্ষতিগ্রস্ত তিন রিকশাচালককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন প্রশাসক। এ সময় তিনি বলেন, মানবিক দিক বিবেচনায় নিয়ে অভিযানে ক্ষতিগ্রস্ত রিকশাচালকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এটা পুনরাবৃত্তি হবে না। যাঁরা ব্যাটারিচালিত অবৈধ রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন, তাঁরা বিকল্প আয়ের উৎস খুঁজে নেন। ঢাকা শহরের মূল রাস্তায় কোনো রিকশা চলতে পারবে না।

ক্ষতিগ্রস্ত রিকশাচালকেরা হলেন সিরাজগঞ্জের বেলকুচির মৃত জুরানের ছেলে মো. খলিল, ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার মুনসুর আলীর ছেলে রাসেল মিয়া, বরিশালের বাকেরগঞ্জের মাহতাব মৃধার ছেলে সুমন মৃধা। এ সময় ডিএনসিসি প্রশাসক এই তিনজন রিকশাচালককে চাকরির ব্যবস্থা করে দিতে ডিএনসিসির অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, সড়কের শৃঙ্খলা ফেরাতে ব্যাটারিচালিত এসব অবৈধ রিকশা অপসারণের বিকল্প নেই। সরকার ইতিমধ্যে যাত্রীর নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে বুয়েট কর্তৃক অনুমোদিত ব্যাটারিচালিত রিকশা প্রস্তুত করতে কয়েকটি কোম্পানিকে অনুমতি দিয়েছে। এসব রিকশাচালককে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। তিনি আরও বলেন, ইতিমধ্যে ব্র্যাক প্রায় এক লাখ রিকশাচালককে প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছে। এই মাসের মধ্যেই এই কার্যক্রম শুরু হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, ডিএনসিসির অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজাসহ ডিএনসিসির কর্মকর্তারা।

জামিন হলেই আ.লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে আসকের নোটিশ

অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক শহিদুর রহমান এবং এসবি প্রধান গোলাম রসুল

রাজধানীতে বাসের ধাক্কায় পথচারী নিহত

ফিলিং স্টেশনে তেলের মজুত বাড়েনি, ভিড় আগের মতোই

চাঁদাবাজির মামলায় আলোচিত সেই রিয়াদ হত্যাচেষ্টা মামলায় জামিন

কেন্দ্রীয় শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যার ঘটনায় মামলা

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায়

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, নামাজ পড়বেন প্রধানমন্ত্রী

জাবি শিক্ষার্থী শারমিন হত্যার তদন্ত ও বিচারের দাবি জাকসুসহ ছাত্রসংগঠনগুলোর

উত্তরায় রিকশাচালককে হত্যার গুজবে মার্কেট ভাঙচুর, রাস্তায় আগুন