হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ৩

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের লৌহজংয়ে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দায়িত্বরত পুলিশ সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

আজ রোববার সকালে পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজার অদূরে পদ্মা সেতু উত্তর থানা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য মোতালেব হোসেন মাওয়া ট্রাফিক পুলিশে কর্মরত ছিলেন। অপর অজ্ঞাত নারীর পরিচয় পাওয়া যায়নি। তবে তাঁর বয়স ৫০ বছর। এদিকে এ ঘটনায় লৌহজংয়ের পশ্চিম কাজির পাগলা গ্রামের মৃত চুন্নু ব্যাপারীর ছেলে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসেন জানান, ঢাকা থেকে শরীয়তপুরের অভিমুখে যাচ্ছিল মাইক্রোবাসটি। সকাল সাড়ে ৯টার দিকে পদ্মা সেতু উত্তর থানা মোড় এলাকায় পৌঁছালে দ্রুতগতির গাড়িটি হঠাৎ বেপরোয়াভাবে মোড়ে দাঁড়িয়ে থাকা পথচারী নারী ও দায়িত্বরত পুলিশ সদস্যসহ আরও দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই নারীর। গুরুতর আহত অবস্থায় পুলিশ সদস্যকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘাতক মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় পালিয়ে গিয়েছে মাইক্রোবাসের চালক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অপর দিকে ভোর ৫টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শেখ রাসেল সেনানিবাসসংলগ্ন এলাকায় পিকআপ ও কাভার্ড ভ্যান সংঘর্ষে অজ্ঞাতনামা একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন।

হাইওয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর মো. আছিব জানান, কাভার্ড ভ্যানটি ওয়েট মাপার জন্য অপেক্ষা করছিল। একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই পিকআপের একজন মারা যায়। অপর দুজন গুরুতর আহত হন। তবে এখনো কারও নাম-ঠিকানা পাওয়া যায়নি। তবে জানা যায়, তাঁরা যশোর জেলার বাসিন্দা।

রাজধানীতে মধ্যরাতে গুলিতে নিহত যুবদল কর্মী, গুলিবিদ্ধ দুই পথচারী, অস্ত্রধারী আটক

মিরপুরে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত, পথচারী গুলিবিদ্ধ

রাজধানীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

মতিঝিলে ‘বোমা’ নিষ্ক্রিয় করার সময় পথচারী আহত

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার ভেতরে ‘বোমা’, বিস্ফোরণে নিষ্ক্রিয়

ইতালির কথা বলে তরুণকে কেনিয়ায় বিক্রির অভিযোগ, দালাল গ্রেপ্তার

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত, লাগল ৪৩টি সেলাই

দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ কাম্য নয়: শফিকুর রহমান

রাজধানীর ভাটারায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ দুজনের মৃত্যু

গ্যাসের অভাবে দীর্ঘ অপেক্ষা