গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানী ঢাকার দক্ষিণ পাইকপাড়াসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় আগামীকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) টানা ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আজ তিতাস গ্যাস কর্তৃপক্ষের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা নির্দিষ্ট কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
যেসব এলাকায় গ্যাস বন্ধ থাকবে—দক্ষিণ পাইকপাড়া, সোনালী নগর, বটতলার পূর্বাংশ ও পশ্চিমাংশসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে।
এ ছাড়া এসব এলাকার আশপাশের এলাকাগুলোতে উল্লেখিত সময়ে গ্যাসের স্বল্পচাপ (লো-প্রেসার) বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস।
গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।