হোম > সারা দেশ > ঢাকা

পল্লবীর ফ্ল্যাটে মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার একটি ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে। সেলিনা আফরোজের স্বামী ও দুই সন্তান দীর্ঘদিন ধরে কানাডায় বসবাস করছেন। পারিবারিক কলহের কারণে তিনি একাই ওই ফ্ল্যাটে থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার (৩ জুন) খবর পেয়ে পল্লবী ৬ নম্বর সেকশনের সি-ব্লকের একটি ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। পরে ময়নাতদন্তের জন্য তা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সেলিনা আফরোজের স্বামী মমিনুল হক ও তাঁদের দুই সন্তান দীর্ঘদিন ধরে কানাডায় বসবাস করছেন। প্রায় ১২ বছর আগে তিনি কানাডা থেকে দেশে ফিরে আসেন। এরপর বাবার পৈতৃক ভবনের একটি ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভবনটির অন্য একটি ফ্ল্যাটে সেলিনা আফরোজের এক বোন থাকেন। গত ২৬ মে রাত প্রায় ১১টার দিকে ভাতিজা আশফাকুর রহমানের সঙ্গে সেলিনা আফরোজের সর্বশেষ কথা হয়। এর পর থেকে তাঁর সঙ্গে আর কারও যোগাযোগ হয়নি। কয়েক দিন ধরে ফ্ল্যাটটি বন্ধ থাকায় স্বজনদের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে।

উল্লেখ্য, সম্প্রতি পল্লবীর ৬ নম্বর সেকশনের ১৩ নম্বর সড়কের একটি বাসা থেকেও এক নারীর গলিত মরদেহ উদ্ধার করা হয়। ওই নারীর চার সন্তানের মধ্যে একজন যুগ্ম সচিব, একজন বুয়েটের শিক্ষক, একজন কানাডাপ্রবাসী এবং একজন স্কুলশিক্ষক। তিনি মেয়ের বাসায় বসবাস করতেন।

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন, সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড দাবি রাষ্ট্রপক্ষের

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু, ট্রাইব্যুনালে আসামিরা

ওসমান হাদি হত্যাকাণ্ড ঘিরে ভাইয়ের পোস্ট, সোশ্যাল মিডিয়ায় নতুন বিতর্ক

উত্তর দিতে পারি না, আমরা জানিও না কী চলতেছে: সাগর-রুনির ছেলে মেঘ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা গাড়িকে বাসের ধাক্কা, নিহত ২

গ্রেপ্তারের পর হত্যা মামলায় কারাগারে সাবেক এমপি মুজিবুর রহমান

মোহাম্মদপুরে বাসার ফটকে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার দুই আসামি ৩ দিনের রিমান্ডে

রাজধানীতে বাসস্ট্যান্ড থেকে ঢাবি শিক্ষার্থী অপহরণ, চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

শাহজালাল বিমানবন্দরে ব্যবহৃত যানবাহনে ভিটিএস বসাতে কড়া নির্দেশ

ঈদের ছুটিতেও প্রতিদিন মেট্রোরেলের যাত্রী কত ছিল, জানাল কর্তৃপক্ষ