হোম > সারা দেশ > ঢাকা

খিলগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর খিলগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক রিকশাচালক নিহত হয়েছেন। 

নিহত বাসু মিয়ার (৪০) বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার চম্পকনগর গ্রামে। তাঁর বাবা মৃত চান মিয়া। আজ শনিবার ভোররাত ৩টার দিকে ফ্লাইওভারের বাসাবো ঢালে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। 

স্বজনদের ধারণা, বাসু মিয়ার ব্যাটারিচালিত রিকশাটি ছিনিয়ে নিতে চেয়েছিল সন্ত্রাসীরা। বাধা দেওয়ায় তাঁর বুকে ও পেটে ছুরিকাঘাত করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, পথচারীরা খিলগাঁও থেকে রক্তাক্ত ও মুমুর্ষু অবস্থায় বাসু মিয়াকে হাসপাতালে নিয়ে আসে। ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

হাসপাতালে নিহত বাসু মিয়ার ভাতিজা মো. শাকিল জানান, তিন ছেলের জনক বাসু মিয়া। তাঁর ছেলে ও স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন। খিলগাঁও বড় বটতলা এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন তিনি। 

শাকিল আজকের পত্রিকাকে বলেন, বেশির ভাগ সময় রাতে রিকশা চালাতেন বাসু মিয়া। গত রাতেও বাসা থেকে বের হয়েছিলেন রিকশা নিয়ে। ভোরের দিকে তাঁর ফোন থেকে এক পথচারী কল করে জানান, খিলগাঁও ফ্লাইওভারের বাসাবো ঢালে ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত করেছে। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে তিনি ঢাকা মেডিকেলে এসে চাচাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

ছাত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ, জাবিতে ‘সেলফি’ পরিবহনের ৬ বাস আটক

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির দুজনের যাবজ্জীবন, দুজন খালাস

রাজধানীতে ২ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, ঢামেকে ভর্তি

ক্ষতিপূরণের অবশিষ্ট ১৫ লাখ টাকা পেল হাত হারানো নাঈম

ঢাবিতে শেষবারের মতো অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ইকরার আত্মহত্যা মামলা: দায়রা আদালতেও জামিন মেলেনি অভিনেতা যাহের আলভীর

গুলশানের প্লট দখল: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

বিচারপতি খায়রুল হককে আরেক মামলায় গ্রেপ্তার দেখিয়ে পেছাল শুনানি

ধামরাইয়ে গ্যাসের দাবিতে দেড় ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

বঙ্গবাজারে আগুন দেওয়ার মামলায় সাবেক এমপি আফজাল গ্রেপ্তার