হোম > সারা দেশ > ঢাকা

হানিফ ফ্লাইওভারে সংযোগ মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে মিস্ত্রির মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে বিদ্যুৎ সংযোগ মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে মোজাম্মেল হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওরিয়ন গ্রুপের বিদ্যুৎমিস্ত্রি ছিলেন।

আজ মঙ্গলবার (২০ মে) সকাল সাড়ে ১০টার দিকে নিমতলি এলাকায় হানিফ ফ্লাইওভারের নিচে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত মোজাম্মেলের সহকর্মী আতিকুজ্জামান ও কোরবান আলী জানান, মোজাম্মেলের গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলায়। বাবার নাম আব্দুর কাদের খান। তাঁরা ওরিয়ন গ্রুপে কাজ করেন। সকালে নিমতলি এলাকায় হানিফ ফ্লাইওভারের নিচে পিলারের সঙ্গে মই পেতে সেটিতে উঠে বিদ্যুৎ সংযোগ মেরামত করছিলেন মোজাম্মেল। এ সময় বিদ্যুতায়িত হয়ে মই থেকে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই যুবককে মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বিদ্যুতায়িত হয়েছিলেন বলে জানান সহকর্মীরা। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ছাত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ, জাবিতে ‘সেলফি’ পরিবহনের ৬ বাস আটক

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির দুজনের যাবজ্জীবন, দুজন খালাস

রাজধানীতে ২ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, ঢামেকে ভর্তি

ক্ষতিপূরণের অবশিষ্ট ১৫ লাখ টাকা পেল হাত হারানো নাঈম

ঢাবিতে শেষবারের মতো অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ইকরার আত্মহত্যা মামলা: দায়রা আদালতেও জামিন মেলেনি অভিনেতা যাহের আলভীর

গুলশানের প্লট দখল: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

বিচারপতি খায়রুল হককে আরেক মামলায় গ্রেপ্তার দেখিয়ে পেছাল শুনানি

ধামরাইয়ে গ্যাসের দাবিতে দেড় ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

বঙ্গবাজারে আগুন দেওয়ার মামলায় সাবেক এমপি আফজাল গ্রেপ্তার