হোম > সারা দেশ > ঢাকা

ইকবাল সোবহান হত্যা মামলায় গ্রেপ্তার, ‘মুচলেকায়’ ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইকবাল সোবহান ও রাজীব ঘোষ। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও বেসরকারি টেলিভিশন ডিবিসির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

অপর দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার কথা জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান শফিকুল ইসলাম।

গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে পরিবারের সদস্যদের জিম্মায় রাজীবকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে শফিকুল ইসলাম জানান, ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁর সঙ্গে আটক সাংবাদিক রাজীব ঘোষ মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন।

ডিবিপ্রধান জানান, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় করা একটি হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি বলেন, ২০২৪ সালের ২৬ আগস্ট করা এ মামলায় দণ্ডবিধির ৩০২, ১০৯ ও ৩৪ ধারাসহ বিস্ফোরকদ্রব্য আইনে তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

এর আগে গতকাল দুপুরে রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের কার্যালয় থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে আটক করে পুলিশ। এ সময় প্রতিষ্ঠানটির প্রধান অপরাধ প্রতিবেদক রাজীব ঘোষকেও ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ইকবাল সোবহান চৌধুরী ডেইলি অবজারভারের সম্পাদক ও প্রকাশকের দায়িত্বেও রয়েছেন। তাঁকে আটকের পর ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) আকতার হোসেন বলেছিলেন, একটি খবর প্রচারকে কেন্দ্র করে ডিবিসিতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। সেখান থেকে সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তবে কী ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

সাংবাদিক তাসনিম মহসিন মিশুর মা মারা গেছেন

বিল কমানো নিয়ে বাগ্‌বিতণ্ডা, হাসপাতাল ভাঙচুরের অভিযোগে আটক ১

কেরানীগঞ্জে পৃথক স্থান থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার

পোশাকশ্রমিকদের আন্দোলন: মিরপুরের পরিস্থিতি স্বাভাবিক, গ্রেপ্তার ১০

ডেসকোর যেসব প্রিপেইড মিটারে ২৪ ঘণ্টা রিচার্জ করা যাবে না

ঢাকা দক্ষিণের ৭৫ ওয়ার্ডের ২৯টি ডেঙ্গুর ‘উচ্চ ঝুঁকিতে’: জরিপ

পোশাকশ্রমিকদের বিক্ষোভ ঘিরে গাজীপুরে ৬ প্লাটুন আনসার মোতায়েন

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে: ডিএমপি

কমলাপুরে তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত ব্যক্তির মৃত্যু