হোম > সারা দেশ > ঢাকা

চকবাজার খাজা মার্কেটে আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

চকবাজার খাজা মার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। ছবি: সংগৃহীত

রাজধানীর চকবাজার এলাকার আশিক টাওয়ারের খাজা মার্কেটে আগুন প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আজ শনিবার বেলা ৩টা ১৪ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা খালেদা ইয়াসমিন আজকের পত্রিকাকে বলেন, আশিক টাওয়ারের খাজা মার্কেটে আজ বেলা ১টা ৩৪ মিনিটে আগুন লাগার সংবাদ তাঁরা পান। খবর পেয়ে বেলা ১টা ৪৬ মিনিটে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। এরপর বেলা ৩টা ১৪ মিনিটে নিয়ন্ত্রণে আসে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে আজ বেলা ১টা ৩৪ মিনিটে সাততলা ওই ভবনের তৃতীয় তলায় একটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে খাজা মার্কেটের সাততলা ভবনের একাংশ থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ী ও ক্রেতারা। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করেন। ঘনবসতিপূর্ণ এবং সরু এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় বলে জানা গেছে।

রাজধানীর চকবাজার খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট

জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন-মাহিয়া মাহির বিরুদ্ধে জিডি, তদন্তে ডিবি

ধামরাইয়ে ২ ভাইকে ছুরিকাঘাতের অভিযোগ, সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের দাবি

১৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ট্রাস্ট গোল্ডের মালিক গ্রেপ্তার

যান্ত্রিক ত্রুটিতে নভোএয়ারের জরুরি অবতরণ, ফ্লাইটে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা থেকে ছিটকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

ল রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে ইয়াছিন-মুন্না

ইরান থেকে শিখে এসে দুই ভাইয়ের সিসা কারবার

ফুটবল বিশ্বকাপ বড় পর্দায় উদ্‌যাপনের স্থান নজরদারিতে রাখবে পুলিশ

সাভারে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ