হোম > সারা দেশ > ঢাকা

পল্লবীতে নৃশংস হত্যার শিকার সেই শিশুর মায়ের পাশে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

পল্লবীতে নৃশংস হত্যার শিকার সেই শিশুটির মাকে দেখতে হাসপাতালে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার সেই শিশুর অকাল ও নির্মম বিদায়ের শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি তার মা। প্রিয় সন্তানকে হারানোর পর থেকেই তিনি তীব্র মানসিক আঘাতে ভুগছেন। দীর্ঘদিনের এই মানসিক শোকের পাশাপাশি বুকে ব্যথা, নিউরোলজিক্যাল জটিলতা এবং পরিপাকতন্ত্রের নানাবিধ সমস্যা তাঁর শারীরিক অবস্থাকে আরও দুর্বিষহ করে তুলেছে।

এই চরম সংকটাপন্ন ও অসহায় অবস্থায় শিশুটির বাবা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের শরণাপন্ন হন। বিষয়টি জানার পরপরই ডা. রফিক দ্রুত মানবিক উদ্যোগ গ্রহণ করেন। তাঁরই তত্ত্বাবধানে আজ মঙ্গলবার সকালে শিশুটির মাকে রাজধানীর একটি বিশেষায়িত মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রোগীর শারীরিক ও মানসিক জটিলতাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত একটি সমন্বিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হচ্ছে। এই বোর্ডে মানসিক রোগ বিশেষজ্ঞ, হৃদ্‌রোগ বিশেষজ্ঞ, নিউরোলজি বিশেষজ্ঞ এবং পরিপাকতন্ত্র বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত থাকবেন।

এ বিষয়ে অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম বলেন, ‘সন্তানের মৃত্যু-পরবর্তী গভীর শোক এবং তীব্র মানসিক ট্রমার কারণেই রোগীর পূর্বের শারীরিক উপসর্গগুলো আরও জটিল আকার ধারণ করেছে। মেডিকেল বোর্ডের যৌথ পরামর্শ ও সিদ্ধান্ত অনুযায়ীই তাঁর পরবর্তী সমস্ত চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হবে।’

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও, বিস্তারিত পরীক্ষার পরই পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে। বর্তমানে রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে শরীরের অন্যান্য জটিলতার প্রকৃত অবস্থা নির্ণয়ের জন্য বেশ কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে। বিস্তারিত রিপোর্ট আসার পরই চূড়ান্ত ও দীর্ঘমেয়াদি চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে।

প্রসঙ্গত, গত ১৯ মে রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করে ঘাতক। নিহত শিশুটি পল্লবীর পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। পল্লবীর সেকশন-১১ এর একটি অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে এই ঘটনা ঘটে।

বিশ্বকাপ চলাকালে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ ও যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ

আর্জেন্টিনার খেলা দেখে ফেরার পথে যুবকের ওপর হামলা, পরে হাসপাতালে মৃত্যু

ভিক্ষার ১ লাখ ১৮ হাজার টাকা ছিনতাই, অভিযোগ দিলেও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ

ইকরার আত্মহত্যা মামলা: অভিনেতা যাহের আলভী ২ দিনের রিমান্ডে

মুগদা থানা-পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

ফ্যাসিবাদী সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছিল: সংস্কৃতিমন্ত্রী

খিলগাঁওয়ে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

সাংবাদিক পরিচয়ে রিকশাচালকদের থেকে টাকা আদায়, পুলিশের হাতে আটক যুবক

ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে এক দিনে ২৩২৩টি মামলা, সবচেয়ে বেশি মিরপুরে

মাদক কারবারে বাধা দেওয়ায় কদমতলীতে যুবককে পিটিয়ে হত্যা