হোম > সারা দেশ > ঢাকা

১১৩ বছরের কেসিদে ইনস্টিটিউটের সভাপতি নাসির ও সম্পাদক জামাল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মো. নাসির উদ্দিন চৌধুরী ( বামে ) ও মোহাম্মদ জামাল উদ্দিন ( ডানে )। ছবি: সংগৃহীত

১১৩ বছরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক, বিনোদন ও সেবামূলক প্রতিষ্ঠান কেসিদে ইনস্টিটিউটের (অফিসার্স ক্লাব) তিন বছর মেয়াদি নির্বাহী পরিষদের ১৫ সদস্যের কমিটিতে মো. নাসির উদ্দিন চৌধুরী সভাপতি ও মোহাম্মদ জামাল উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

২ মে ক্লাবের নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে থেকে ১৫ জন সদস্য নির্বাচিত হন। ক্লাবটির গঠনতন্ত্র অনুযায়ী, ৭ মে নির্বাচিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদকসহ ১০টি সম্পাদকীয় পদ এবং পাঁচজন নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

কমিটিতে স্বদেশ শর্মা সহসভাপতি, উদয় শংকর সেন যুগ্ম সাধারণ সম্পাদক, সৈয়দ মো. এরশাদ আলম সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ আলী সংস্কৃতি ও বিনোদন সম্পাদক, রিয়াজ উদ্দিন আহাম্মদ অর্থ সম্পাদক, নিউটন বড়ুয়া ক্রীড়া সম্পাদক, মুহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী দপ্তর ও প্রচার সম্পাদক এবং মো. আমির হোসেন সাহিত্য ও পাঠাগার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে মো. আবুল হাশেম, মো. কামাল হোসেন, মো. খোরশেদ আলম এবং মো. আক্তার হোসেন নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

১৯১৩ সালে চট্টগ্রামের তৎকালীন বিভাগীয় কমিশনার প্রয়াত কে. সি. দে. এই ইনস্টিটিউট (অফিসার্স ক্লাব) প্রতিষ্ঠা করেন।

গুলশানের প্লট দখল: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

বিচারপতি খায়রুল হককে আরেক মামলায় গ্রেপ্তারের দেখিয়ে পেছাল শুনানি

ধামরাইয়ে গ্যাসের দাবিতে দেড় ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

বঙ্গবাজারে আগুন দেওয়ার মামলায় সাবেক এমপি আফজাল গ্রেপ্তার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৩৬ মামলা, ডাম্পিং ৫২৫ যানবাহন

উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে ফাতাহ কমব্যাট সিস্টেমের প্রশিক্ষকসহ গ্রেপ্তার ৬

ভাগনিকে শ্লীলতাহানির মামলায় ইসতি মেডিকেলের এমডির জামিন

সড়ক-ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করল ডিএসসিসি

‘যৌতুকের জন্য’ অন্তঃসত্ত্বা গৃহবধূর শরীরে আগুন, ১১ দিন পর মৃত্যু

অ্যাটর্নি জেনারেলকে হুমকির অভিযোগ, ৪ ডিএজিকে নোটিশ