হোম > সারা দেশ > ঢাকা

সড়ক বিভাজকে গাছ লাগানো শুরু করল ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

৩১ কিলোমিটার রোড মিডিয়ানে বৃক্ষরোপণ শুরু করেছে ডিএসসিসি। ছবি: বিজ্ঞপ্তি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আওতাধীন মোট ৩১ কিলোমিটার দৈর্ঘ্যের ৩৩টি রোড মিডিয়ানে (সড়ক বিভাজকের মধ্যবর্তী স্থান) বৃক্ষরোপণ ও সবুজায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) মিরপুর রোডের একাংশে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, নগরীর সৌন্দর্যবর্ধন ও পরিবেশদূষণ নিয়ন্ত্রণের অংশ হিসেবে এই বৃক্ষরোপণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। স্থানীয় সরকার ও পরিবেশ-বিষয়ক উপদেষ্টাদের সার্বিক নির্দেশনায় ডিএসসিসি নিজস্ব উদ্যোগে এবং বন অধিদপ্তরের সহযোগিতায় কাজটি বাস্তবায়ন করছে।

ডিএসসিসির ‘জিরো সয়েল’ কর্মসূচির অংশ হিসেবে দুই ধাপে ২৮টি মিডিয়ানে ও বন অধিদপ্তরের মাধ্যমে আরও পাঁচটিতে শোভাবর্ধক ফুলের গাছ ও ঘাস রোপণ করা হবে। সব মিলিয়ে ১০ হাজার ৬৪৫টি ফুলগাছ এবং ৮১ হাজার ১০০টি বর্ডার বা হেজগাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে মিরপুর রোড, আব্দুল গনি রোড, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, সিটি কলেজ থেকে সীমান্ত স্কয়ার পর্যন্ত এবং শহীদ ফারহান ফাইয়াজ সড়কের মিডিয়ানে গাছ লাগানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষে প্রক্টরের পদত্যাগের দাবিতে উত্তাল জাবি ক্যাম্পাস

স্কুলে মিড-ডে মিল: অসাধু ঠিকাদারে প্রশ্নের মুখে ভালো উদ্যোগ

পথচারী নিরাপত্তার খসড়া: ফুটপাতে হকারি ও মোটরবাইক চালালে জেল-জরিমানা

নির্মাণাধীন ভবনে ছিল না নিরাপত্তা ব্যবস্থা, ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

শিশু নির্যাতন রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান খেলাঘর আসরের

শিক্ষা খাতে বাজেটের ২০ শতাংশ বরাদ্দ চায় বিএমজিটিএ

নবম পে-স্কেল বাস্তবায়ন করে দ্রুত গেজেট দাবি সরকারি কর্মচারীদের, অন্যথায় অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি

রাজধানীতে বিডিআর কল্যাণ পরিষদের মানববন্ধন

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে বাবার মৃত্যু, সংকটাপন্ন তিন ছেলে

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি: ১৪ পদের ১৩টিতেই বিএনপি প্যানেলের জয়