হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মো. সাব্বির মোস্তফা খান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানিসম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সাব্বির মোস্তফা খানকে ঢাকা ওয়াসা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধিত) আইন অনুযায়ী তাঁকে তিন বছরের জন্য ওই পদে নিয়োগ দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।