হোম > সারা দেশ > ঢাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা

বিচার বিলম্বিত করতেই ডলারের নাম: ডিএমপি কমিশনার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত করতেই আসামিপক্ষ বিভিন্ন ধরনের কৌশলের আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তদন্তে চার্জশিটভুক্ত আসামিরা ছাড়া অন্য কারও সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ডিএমপি কমিশনার।

মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, ‘শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামিরা অন্য ব্যক্তির নাম বলার চেষ্টা করেছে। আমাদের ধারণা, এটি বিচারপ্রক্রিয়াকে দীর্ঘায়িত করার একটি কৌশল। তবে তদন্তে যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, তাদের বাইরে অন্য কারও সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি।’

ডিএমপি কমিশনার আরও বলেন, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়েছে এবং তদন্তে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতেই অভিযোগপত্র দেওয়া হয়েছে। বিচারপ্রক্রিয়ায় যেন কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি না হয়, সে বিষয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৩৭ জন গ্রেপ্তার

ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ৩২৫৭ মামলা

শক্তিশালী ‘পাইপ বোমার’ পাশ দিয়েই গেছে রথযাত্রা

ডেমরায় কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে মাসহ ৩ ছেলের বিরুদ্ধে মামলা

আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালাল দুর্বৃত্তরা

রাজধানীতে মধ্যরাতে গুলিতে নিহত যুবদল কর্মী, গুলিবিদ্ধ দুই পথচারী, অস্ত্রধারী আটক

মিরপুরে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত, পথচারী গুলিবিদ্ধ

রাজধানীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

মতিঝিলে ‘বোমা’ নিষ্ক্রিয় করার সময় পথচারী আহত

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার ভেতরে ‘বোমা’, বিস্ফোরণে নিষ্ক্রিয়