হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৬, মিরপুরেই শতাধিক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৩০টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে মিরপুর এলাকা থেকে ১২৫ জনকে গ্রেপ্তার হয়েছে।

আজ সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ডিএমপির রমনা বিভাগে ৩৮, লালবাগে ২৬, ওয়ারীতে ৪০, মতিঝিলে ৪৮, তেজগাঁওয়ে ৪৯, মিরপুরে ১২৫, গুলশানে ৪০ এবং উত্তরা বিভাগে ৫০ জন রয়েছেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ করে ডিএমপি আরও জানায়, অভিযানকালে শটগানের ১৭টি গুলি, চায়না রাইফেলের ৩টি গুলি, ৫ কেজি ১৮০ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৮৩টি ইয়াবা, ২ দশমিক ০৪ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুঁড়া,৯টি মোবাইল ফোন সেট এবং নগদ ২ লাখ ৮০ হাজার ৪৯০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।