হোম > সারা দেশ > ঢাকা

সিআইডির সাবেক প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক অতিরিক্ত আইজিপির গাড়িটি বর্তমানে পল্টন থানা হেফাজতে আছে। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টন কালভার্ট রোডে পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ছিবগাত উল্লাহর মালিকানাধীন গাড়ির ধাক্কায় এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) রাত ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত রিকশাচালককে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পল্টন টাওয়ার থেকে প্রায় ১০০ মিটার ডান দিকে শাখা সড়কে ঢাকা মেট্রো-ঘ-১৯-৭০৭৭ নম্বরের গাড়িটি একটি রিকশাকে পাশ থেকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে গাড়িটি উদ্ধার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের দাবি, দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন ছিবগাত উল্লাহর ছেলে।

তবে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, গাড়িটির মালিক পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ছিবগাত উল্লাহ। দুর্ঘটনার সময় গাড়িটি কে চালাচ্ছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।’

পুলিশ আরও জানিয়েছে, আহত রিকশা চালকের নাম সুলতান (৬০)। এ ঘটনায় ছিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়িটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর গাড়িটি জব্দ করে পল্টন থানায় নেওয়া হয়েছে। তবে চালককে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানান, সাবেক অতিরিক্ত আইজিপির ব্যক্তিগত গাড়ির ধাক্কায় এক রিকশা চালক আহত হয়েছেন। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ওসি আরও বলেন, ‘সাবেক অতিরিক্ত আইজিপির গাড়িটি পল্টন থানা হেফাজতে আছে। আমরাও জানতে পেরেছি তাঁর ছেলে গাড়িটি চালাচ্ছিলেন। তবে এখনো এই ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

সাবেক রাষ্ট্রদূতের স্ত্রী ছুরিকাঘাতে খুন, ছেলে গ্রেপ্তার

মোহাম্মদপুরে ভাত রান্না নিয়ে তর্ক, কাঁচির আঘাতে আহত কিশোরের মৃত্যু

মিরপুরে দুপুর পর্যন্ত শ্রমিকদের সড়ক অবরোধ, পরে মার্কেট-কারখানা ভাঙচুর

আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, পুলিশসহ আহত ১৫

নিউমার্কেটের ফুটপাত উচ্ছেদ করে শোভাবর্ধক গাছ লাগাল ডিএসসিসি

তাহসিফ হত্যা মামলা: বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে

​জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে: ডিএনসিসি প্রশাসক

ড্যাপের সংশোধনী পুনর্বিবেচনা ও কারিগরি কমিটি বাতিলের দাবি বিআইপির

রাজধানীর মিরপুরে ফের সড়ক অবরোধ পোশাকশ্রমিকদের, ভোগান্তিতে যাত্রীরা

বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন