হোম > সারা দেশ > ঢাকা

বিমানের কার্গোহোল থেকে ৪৫ কোটি টাকার সোনা উদ্ধার, কেউ আটক হয়নি

বিশেষ প্রতিনিধি ও  নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিমানের ফ্লাইটের কার্গোহোল থেকে আজ বৃহস্পতিবার সকালে ১৬০টি সোনার বার উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের কার্গোহোল থেকে ১৬০টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, কাস্টমস ও একটি গোয়েন্দা সংস্থার যৌথ দল। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুল্ক গোয়েন্দাদের দাবি, উদ্ধার হওয়া সোনার মোট ওজন প্রায় ১৯ কেজি, যার বর্তমান মূল্য প্রায় ৪৫ কোটি টাকা।

কাস্টমস সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইট। গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটিতে তল্লাশি চালায় শুল্ক গোয়েন্দাসহ গোয়েন্দাদের যৌথ দলটি। এ সময় বিমানের উড়োজাহাজটির কার্গোহোল (মালামাল বহনের অংশ) থেকে বিশেষভাবে লুকিয়ে রাখা ১৬০টি সোনার বার উদ্ধার করা হয়।

বিপুল পরিমাণ সোনা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমসের অতিরিক্ত কমিশনার কামরুল হাসান। তিনি বলেন, দুবাই থেকে আসা বিমানের কার্গোহোল থেকে ১৬০টি সোনার বার জব্দ করা হয়েছে। সোনার চালানটির প্রকৃত বাহক বা এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, সোনার চালানটি কীভাবে বিমানের কার্গোহোলে পৌঁছেছে এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চোরাচালান চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১০৪ মামলা

কদমতলীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা, ‘শুটার মহিন’ গ্রেপ্তার

কলাবাগানে বাড়ির সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণে তিনজন দগ্ধ

ফুটবল খেলা দেখা নিয়ে বিরোধ: আদাবরে সালিশি বৈঠকে সংঘর্ষে বিএনপি নেতা নিহত

জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণসহ ৫ দফা দাবি সাবেক সমন্বয়কদের

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাতের মামলায় এএসপি সোহেল কারাগারে

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৫৭ মামলা, ডাম্পিং ৬০৯ গাড়ি

রাজধানীতে বাস টার্মিনালের স্থান পরিদর্শনে সরকারের উচ্চপর্যায়ের দল

ডিসেম্বরে ঢাকায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম ‘ডিসকাউন্ট ফেস্ট’, ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়

জুলাই স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা এনডিএফের