হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তি নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের দুই বগির মাঝখানে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যাত্রী মারা গেছেন।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাওরাইদ ইউনিয়নের ঢাকা ময়মনসিংহ রেলপথের কাওরাইদ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মো. মাসুদ রানা বলেন, কাওরাইদ রেলওয়ে স্টেশনের দক্ষিণে আউটার সিগন্যালের সামনে একজন ব্যক্তি দুই বগির মাঝখান থেকে নিচে পড়ে যান। এ সময় সে মারাত্মকভাবে গুরুতর আহত হন। শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। ট্রেন যাওয়ার পরপরই স্থানীয়রা এসে জীবিত পেলেও অল্প সময়ের মধ্যে তিনি মারা যান। স্থানীয়রা কেউ তাঁর পরিচয় শনাক্ত করতে পারেনি।

বিষয়টি নিশ্চিত করে কাওরাইদ রেলওয়ে স্টেশনমাস্টার মো. আল আমিন বলেন, ‘সন্ধ্যার দিকে রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে একজন গুরুতর আহত অবস্থায় পড়ে রয়েছে এমন খবর পান। একটু পর মৃত্যুর বিষয়টি জানতে পারি। এ বিষয়ে রেলওয়ে পুলিশে খবর দেওয়া হয়েছে।’ তিনি আরও জানান, স্থানীয়রা জানিয়েছেন নিহত ব্যক্তি ট্রেনের বগির মাঝখানে বসে যাত্রা করছিলেন। বয়স ৬০ বছর। পরনে লুঙ্গি ও গেঞ্জি ছিল।

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ফের সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাবি ক্যাম্পাসে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

তিন দফা দাবি নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডে যাত্রা শিক্ষার্থীদের একাংশের

পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের ওপর হামলা: জাতিসংঘের অধীনে বিচার দাবি বরকত উল্লাহ বুলুর

বিদেশে উচ্চশিক্ষার নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে মতিউর গ্রেপ্তার

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে শিক্ষার্থীদের একাংশের সড়ক অবরোধ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৭, সবচেয়ে বেশি মিরপুরে

পানিতে ডোবে ঢাকার ১২৯ স্থান

রাজধানীতে অস্ত্র-মাদকসহ ৭ জন গ্রেপ্তার

জলাবদ্ধতা নিরসনের দাবিতে কালশীতে সড়ক অবরোধ