হোম > সারা দেশ > ঢাকা

বেতন-বোনাসের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর তেজগাঁও লিংক রোডের একটি লেন অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকেরা। ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহার আগে বেতন ও বোনাস পরিশোধের দাবিতে রাজধানীর তেজগাঁও লিংক রোডের একটি লেন অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। আজ বুধবার সকাল ১০টার দিকে দুই শতাধিক শ্রমিক জড়ো হয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা নাসা গ্রুপের পোশাক কারখানার শ্রমিক বলে জানিয়েছেন। পরে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দাবি মেনে নেওয়ার আশ্বাস পাওয়ায় তাঁরা সড়ক ছেড়ে দেন বলে জানিয়েছে পুলিশ।

বিক্ষোভকারীরা জানান, আসন্ন ঈদুল আজহার আগে বেতন ও বোনাস পরিশোধ করেনি। এমনকি বারবার বলার পরও বেতন দেয়নি কর্তৃপক্ষ। এতে বাধ্য হয়ে সড়কে নেমেছেন তাঁরা।

সরেজমিনে দেখা যায়, তেজগাঁওয়ের বটতলা মোড় এলাকায় এই বিক্ষোভ শুরু হয়। ২০০ থেকে ২৫০ শ্রমিক সেখানে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা-পুলিশ ও ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়। পরে তারা যান চলাচল স্বাভাবিক করতে কাজ করে।

সন্ধ্যায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘সকাল ১০টার দিকে নাসা গ্রুপের পোশাক কারখানার শতাধিক শ্রমিক সড়কে নেমে আসেন এবং বিক্ষোভ শুরু করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নিই। তারা বিষয়টি আলোচনা করে সমাধান করে।’

ওসি আরও বলেন, ‘শ্রমিকদের বেতন-বোনাস দুটোই দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শ্রমিকেরাও সন্তুষ্ট হয়েছেন।’

সড়ক-ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করল ডিএসসিসি

‘যৌতুকের জন্য’ অন্তঃসত্ত্বা গৃহবধূর শরীরে আগুন, ১১ দিন পর মৃত্যু

অ্যাটর্নি জেনারেলকে হুমকির অভিযোগ, ৪ ডিএজিকে নোটিশ

পাপনের সময়ে বিসিবির আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ নথি চাইল দুদক

সোহরাওয়ার্দী হাসপাতালে রোগীর চেইন নিয়ে পালানোর সময় ২ নারী আটক

সচিবালয়ের সামনে প্রতীকী ভাতের হোটেল, মুচলেকায় মুক্ত সোহানী শিফা

২৪ ঘণ্টায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৮৫৮ মামলা

পুলিশের লুট হওয়া অস্ত্র কারখানা থেকে উদ্ধার

সর্বস্তরের শ্রদ্ধা শেষে শাহেদ কামালকে আজিমপুরে দাফন

রাজধানীতে মাদ্রাসাশিক্ষার্থীর গলায় ফাঁস, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার