হোম > সারা দেশ > ঢাকা

যুক্তরাষ্ট্র সফর শেষে মেয়র আতিক জানালেন, শিল্প–কারখানা এলাকার মশা বেশি শক্তিশালী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শহরের অভিজাত এলাকার তুলনায় শিল্প–কারখানা এলাকার মশা বেশি শক্তিশালী বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি  বলেন, মায়ামি শহরে প্রত্যেক ওয়ার্ডভিত্তিক মশা নিয়ে তারা কাজ করে। তাঁদের মতে, শিল্প–কারখানা এলাকার মশা অনেক শক্তিশালী। অভিজাত এলাকার মশা ততটা শক্তিশালী না। তাই এলাকা ভিত্তিক মশা নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে হবে। এ জন্য কারিগরি সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে মায়ামি বিশেষজ্ঞরা প্রশিক্ষণ দেবেন।

আজ সোমবার ডিএনসিসি প্রতিনিধি দলের যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র এসব কথা বলেন।

৫০ বছরের নিয়ম একদিনে পরিবর্তন হবে না জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘আমরা ৫০ বছরের নিয়ম একদিনে পরিবর্তন করতে পারব না। মশক ল্যাবসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তাহলে মশা মুক্ত শহর গড়তে পারব।’

প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘দুটি শহরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অভিজ্ঞতা বিনিময় সমস্যা সমাধানে বেশ কাজে দেবে। আশা করি যুক্তরাষ্ট্র সরকার সহযোগিতা করে যাবে। এতে যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে।’

সংবাদ সম্মেলনে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম প্রমুখ। 

দেশজুড়ে নারী ও শিশু নির্যাতন বেড়ে যাওয়ায় নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের উদ্বেগ

শেষ হলো বিমানের প্রি-হজ কার্যক্রম

রাত ৩টায় আদালত বসিয়ে সাজা দিতে চাওয়া বিচার বিভাগ নিয়ন্ত্রণের অভিপ্রায়: শিশির মনির

ঢাকাসহ আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন

রাজধানীতে স্কুলছাত্রীর আত্মহত্যা, বিদ্যালয়ে হামলা-ভাঙচুর

স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে মারধর

অর্ধেকের বেশি বর্জ্য প্রথম দিনেই অপসারণ লক্ষ্যমাত্রা দুই সিটির

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার এমপিও বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের অবস্থান ধর্মঘট

মাদ্রাসাশিক্ষার্থীর ঝুলন্ত লাশ: ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষার্থী রিমান্ডে

নতুন বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ বরাদ্দ ও করছাড়ের দাবি