হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে মধ্যরাতে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত তরুণ মারা গেছেন

ঢামেক প্রতিবেদক

ছবি: সংগৃহীত

রাজধানীর কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইট মেরে আহত করা সাজিদ চৌধুরী রাফি (২১) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

আজ সোমবার সকাল ৭টার দিকে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ওসি আরও জানান, এই ঘটনায় তিনজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। পূর্বশত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছিল বলে জানা গেছে।

রাফির চাচা মো. নুর হোসেন চৌধুরী জানান, রাফিকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরদিন ১০ জুন তাঁকে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়। প্রায় ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা গেলেন।

এর আগে, ৯ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়ার আশরাফ আলী গলিতে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় এক তরুণকে লক্ষ্য করে ইট ছুড়ে মারা হয়। ইটের আঘাতে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে অচেতন হয়ে যান। মোটরসাইকেলটি তাঁর শরীরের ওপর পড়ে থাকে। পরে হামলাকারীরাই রিকশায় করে তাঁকে হাসপাতালে নিয়ে যায়।

কেরানীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

হত্যা মামলায় সাবেক বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জুর

প্রতারণার মামলায় চিত্রনায়িকা ববির কথিত স্বামী বাশার ২ দিনের রিমান্ডে

সাভারে বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু

ইকরার আত্মহত্যা মামলা: অভিনেতা যাহের আলভীর ১০ দিন রিমান্ড চায় পুলিশ

শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জোরদারের তাগিদ

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাবে: দিলারা চৌধুরী

অভিনেত্রী ঝিলিকের মৃত্যু: স্বামী সাফি উল্লাহকে জামিন দেননি আদালত

আশুলিয়ায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

টিসিবি কর্তৃপক্ষের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, চুক্তি নবায়ন চান ডিলাররা