হোম > সারা দেশ > ঢাকা

আশুরার মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

‎পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত তাজিয়া বা শোক মিছিলে দা, ছুরি, কাস্তে, বর্শা, বল্লম, তরবারি, লাঠিসহ কোনো ধরনের ধারালো বা আঘাত করা যায় এমন বস্তু বহন করা যাবে না। একই সঙ্গে আতশবাজি ও পটকা ফোটানোও নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ ‎মঙ্গলবার সকালে ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত আশুরা উপলক্ষে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় এসব নির্দেশনা দেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

‎সভায় তিনি বলেন, আশুরার সব কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। কোনোভাবেই যাতে বিশৃঙ্খলা বা আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে, সেদিকে বিশেষ নজর রাখা হবে।

‎ডিএমপি কমিশনার জানান, হোসাইনী দালান ইমামবাড়া ও আশপাশের পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। নিরাপত্তা নিশ্চিত করতে ডগ স্কোয়াড ও ম্যানুয়াল সুইপিং পরিচালনা করা হবে। প্রবেশপথে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

‎সমন্বয় সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজধানীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাহত ওসি ও এসআই

অবহেলায় রোগীর মৃত্যু: হৃদরোগ ইনস্টিটিউটসহ দুই হাসপাতালের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ৯ জুলাই

এবার ব্যবসায়ী হত্যা মামলায়ও জামিন পেলেন আবুল বারকাত

জাবিতে জুলাই হামলায় অভিযুক্ত ১৯ শিক্ষকের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত, বাধ্যতামূলক অবসরে ১

তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের দুই ঘণ্টা সড়ক অবরোধ

বৈধ আগ্নেয়াস্ত্রের ওপর প্রস্তাবিত অগ্রিম আয়কর ও অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবি

​রাজধানীর শনির আখড়ায় বাসের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

কামরাঙ্গীরচরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে দেশে ফিরলেন আরও ৫২

আশুলিয়ায় মেয়েকে পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার