হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৩৩, মামলা ২৭

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ২৭টি মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার সকালে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে ডিএমপির মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১২২ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মতিঝিল বিভাগ থেকে ৯৬ জন, উত্তরা বিভাগে ৪৯ জন, তেজগাঁও ও গুলশান বিভাগে ৩৮ জন করে, ওয়ারী বিভাগে ৩৬ জন, রমনা বিভাগে ২৭ জন, লালবাগ বিভাগে ২৪ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২৪ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৯৪০টি ইয়াবা, ৩০টি মোবাইল ফোন সেট, ৩টি চাকু, ১টি বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র, ৩টি পরিত্যক্ত গুলি, ১টি মিশুক গাড়ি এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় পুলিশের অভিযানকারী দল একজন ভুক্তভোগীকে উদ্ধার করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে।

রাজধানীর কলাবাগানে হোস্টেল থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মী নিহত

রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালের তিন লাখ টাকার ওষুধসহ যুবক আটক

ঢাকা মেডিকেলের নতুন ভবনের আটতলা থেকে লাফিয়ে রোগীর মৃত্যু

সিনহা হত্যা মামলা: আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায়

নগর স্বাস্থ্যসেবা বন্ধ না করার দাবি, ৭ দফা সুপারিশ

বায়তুল মোকাররমে অভিযান: ৪৬৪ ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

আওয়ামী লীগের পথে হাঁটছে বিএনপি: আখতার হোসেন

দক্ষিণখানে বাসায় ঢুকে গৃহবধূকে হত্যা, স্বর্ণালংকার লুটের অভিযোগ

কেরানীগঞ্জে কিশোরীকে গলা কেটে হত্যার রহস্য উদ্‌ঘাটন