হোম > সারা দেশ > ঢাকা

নিরাপত্তার চাদরে মোড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের দিনকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: আজকের পত্রিকা

জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের দিনকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্রাইব্যুনালের সামনের পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। ট্রাইব্যুনালে প্রবেশের সব গেটেই বসানো হয়েছে চেকপোস্ট; পথচারী থেকে আইনজীবী—সবার পরিচয় যাচাই করেই প্রবেশের অনুমতি মিলছে।

আজ সোমবার সরেজমিন সকাল সাড়ে ৮টার দিকে হাইকোর্ট মাজারসংলগ্ন ট্রাইব্যুনালের ফটকে গিয়ে দেখা যায়, সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‍্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। সেনাবাহিনী ও ডিএমপির সাঁজোয়া যান রয়েছে সেখানে। মাজার গেটের সামনে সেনাবাহিনীকে অবস্থান নিতে দেখা যায়। এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের একাধিক চেকপোস্ট দেখা যায়। একাধিক এলাকার অভিমুখে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানান, সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ‘মাল্টিলেয়ার সিকিউরিটি রিং’ তৈরি করা হয়েছে। আদালতপাড়ায় সাধারণ মানুষের চলাচল সীমিত রাখা হয়েছে।

জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের দিনকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: আজকের পত্রিকা

গত ২৩ অক্টোবর অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের সমাপনী বক্তব্য শেষে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার মামলাটি রায়ের জন্য আজ সোমবার অপেক্ষমাণ রাখেন।

এ মামলায় গত ১০ জুলাই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে পাঁচ অভিযোগে বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

আসামিদের মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন। তিন আসামির মধ্যে একমাত্র তিনিই কারাগারে গ্রেপ্তার আছেন, বাকি দুজনকে পলাতক দেখিয়ে এ মামলার কার্যক্রম চলেছে।

জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের দিনকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: আজকের পত্রিকা

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে।

ডিবির তথ্যদাতা জালাল হত্যা: ২৭ বছর পর দুই পুলিশ সদস্যসহ তিনজনের যাবজ্জীবন

গণমাধ্যমে জন-আস্থা ‘তলানিতে’, আইন সংস্কার ও জবাবদিহির তাগিদ

ডেমরায় ট্রাকচাপায় নিহত মোটরসাইকেল আরোহী সোহরাওয়ার্দী কলেজের ছাত্র আলিফ

সাদিক কায়েমের মেয়র প্রার্থিতা নিয়ে ঢাবি শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া

বোরকা পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন, হদিস নেই ৮৩ ল্যাপটপের: পুলিশ

দিনদুপুরে বাবার কাছ থেকে মেয়েকে অপহরণ, গ্রেপ্তার তরুণ কারাগারে

ডেমরায় উল্টো পথে আসা ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত

বৃষ্টিতেই ধুয়ে গেল ঢাবির সূর্য সেন হলের নতুন করা রং

‘জ্বালানির ফাঁদে’ আটকে পড়ার ঝুঁকিতে অর্থনীতি

ফের ৩ দিনের রিমান্ডে আফজাল নাছের, ৩৪ দিনে ১১ বার