হোম > সারা দেশ > ঢাকা

ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

আজকের পত্রিকা ডেস্ক­

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ‘সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১’ শাখার উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও স্থানীয় সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব প্রদান করা হলো।

সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে, স্বাস্থ্যসেবা বিভাগ থেকে সম্প্রতি এই আদেশ জারি সংক্রান্ত চূড়ান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

দেশের অন্যতম শীর্ষ এবং বৃহৎ এই সরকারি চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠানের নীতি-নির্ধারণী, চিকিৎসা সেবার মান উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনার ক্ষেত্রে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় চিকিৎসাধীন স্থানীয় সংসদ সদস্য হিসেবে মির্জা আব্বাস এখন থেকে এই কমিটির নেতৃত্বের দায়িত্ব সামলাবেন। তবে তিনি কবে দেশে ফিরবেন সেটি নিশ্চিত না।

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে বোমাসদৃশ বস্তু, কাজ করছে বোম্ব ডিসপোজাল ইউনিট

রাজধানীতে সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩৮৪: রোড সেফটি ফাউন্ডেশন

রাজধানীর তুরাগে ৮০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানা, কাঁচামালসহ গ্রেপ্তার ৪

ঝিলমিল আবাসিক প্রকল্প থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, রহস্য উদ্‌ঘাটনে তিন সংস্থা

রাজধানীতে গাড়ির ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত, ফিটনেসবিহীন যানবাহন বন্ধে হুঁশিয়ারি ডিএনসিসি প্রশাসকের

রাজধানীর কলাবাগানে হোস্টেল থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মী নিহত

রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালের তিন লাখ টাকার ওষুধসহ যুবক আটক

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৩৩, মামলা ২৭