রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তিন হাজার ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেপ্তারকৃতরা হলেন— জামাল উদ্দিন (৩৯) ও মো. শাহীন আলম (৩৮)।
আজ বুধবার দুপুরে ডিএমপি বিষয়টি নিশ্চিত করে জানায়, গ্রেপ্তার দুজন চিহ্নিত মাদক কারবারি।
সিটিটিসি জানায়, মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির ট্রান্স ন্যাশনাল ক্রাইম বিভাগের একটি দল যাত্রাবাড়ীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এ সময় তিন হাজার ইয়াবাসহ জামাল উদ্দিন ও শাহীন আলমকে গ্রেপ্তার করা হয়। এদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।