হোম > সারা দেশ > ঢাকা

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আবু সাঈদ। ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রংপুরের আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আগামী ৯ এপ্রিল। আজ বৃহস্পতিবার রায় ঘোষণার জন্য এই দিন ঠিক করে দেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

এর আগে যুক্তিতর্ক শেষ হলে গত ২৭ জানুয়ারি মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখা হয়।

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হয় গত বছরের ২৬ জুন। অভিযোগ জমা দেওয়া হলে ট্রাইব্যুনাল তা আমলে নেন ৩০ জুন।

৩০ আসামির মধ্যে এই মামলায় গ্রেপ্তার হয়েছেন ছয়জন। তাঁরা হলেন এসআই আমীর হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম, তৎকালীন সময়ে বেরোবির ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ ঘোষিত) সাধারণ সম্পাদক এমরান চৌধুরী আকাশ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আনোয়ার পারভেজ আপেল। অন্যরা এখনো পলাতক।

গত বছরের ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২৭ আগস্ট সূচনা বক্তব্যের মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। পলাতক ব্যক্তিদের পক্ষে গত বছরের ২২ জুলাই সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল।

চাকরি পুনর্বহালের দাবিতে মতিঝিলে ৬ ব্যাংক কর্মকর্তার মানববন্ধন

শাহজালাল বিমানবন্দরে চালু হচ্ছে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার, সোমবার উদ্বোধন

শিশুকে অপহরণের পর হত্যা: দুজনের যাবজ্জীবন, একজনের ১৪ বছর কারাদণ্ড

কেরানীগঞ্জে খালের মুখ বন্ধ করে রাস্তা নির্মাণ, জলাবদ্ধতার আশঙ্কায় তিন গ্রামের বাসিন্দারা

যাত্রাবাড়ীতে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়া থেকে ফিরল ৩৪ প্রবাসীর মরদেহ

পূর্বশত্রুতা ও আর্থিক বিরোধের জেরে লম্বু আসাদুলকে হত্যা: পুলিশ

রাজধানীর প্রতিটি এলাকায় খেলার মাঠ প্রস্তুত করা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

এসএসসি পরীক্ষা ঘিরে যানজট এড়াতে ডিএমপির নির্দেশনা

হাদি হত্যা: অস্ত্র বিক্রেতা মাজেদুলের দোষ স্বীকার