হোম > সারা দেশ > ঢাকা

বাসায় ঝগড়া, কিশোরের ছুরিকাঘাতে প্রাণ গেল সহোদর বড় ভাইয়ের

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর শান্তিবাগ এলাকা থেকে শরীরে ছুরিকাঘাত নিয়ে সাইফুল ইসলাম সাইফ (২৩) নামে এক যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবার জানায়, নিজেদের বাসায় ঝগড়া-মারামারির একপর্যায়ে ছোট ভাই তাঁকে ছুরি দিয়ে আঘাত করেছে। তবে কী নিয়ে মারামারি সে বিষয়ে জানেন না বলে দাবি করেছেন তাঁরা।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শাহজাহানপুর শান্তিবাগের ২৪ তলা বাড়ির নবম তলায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সাইফকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত সাইফের বাবা সিরাজুল ইসলাম জানান, সন্ধ্যায় তিনি বাড়ির ছাদে ছিলেন। বাসায় ছিল দুই ছেলে ও তাদের মা। বাসার ভেতর দুই ভাই ঝগড়া ও একপর্যায়ে মারামারি বাঁধে। তখনই ১৭ বছর বয়সী তাঁর ছোট ছেলে সাইফের গলার নিচে ছুরি ঢুকিয়ে দেয়।

সিরাজুল ইসলাম আরও জানান, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেছে সাইফ। অস্ট্রেলিয়া যাওয়ার ব্যবস্থা করা হচ্ছিল। প্রাইভেট পাইলট পরিচালনার প্রশিক্ষণ নিচ্ছিল সে। দুই ভাইয়ের মধ্যে সাইফ বড়। কিন্তু কী বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল, তা জানি না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শাহজাহানপুর থানা-পুলিশ তদন্ত করছে।

শান্ত সাভার, উৎপাদন বন্ধ আশুলিয়ার শতাধিক কারখানায়

আ.লীগের সাবেক নেতার আস্থাভাজনদের জড়িত থাকার তথ্য পেয়েছে ডিবি

জামিন নিতে এসে আদালত চত্বরে ক্ষিপ্ত পরীমণি, নিরাপত্তারক্ষীদের বিশৃঙ্খলা

উত্তরায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

তাহসিফ হত্যা মামলা: তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে দীপ

পিএসসির ছাদে বসছে সৌর প্যানেল

অনলাইন জুয়ার জন্য তিন দিনের সিম ভাড়া, লেনদেন ২ কোটি টাকার বেশি

হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে

সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়ে ৮ ডিসেম্বর

কারও ড্রেসআপ ঠিক নেই—তারা চিকিৎসক, নার্স, নাকি দালাল: ঢামেকে অভিযানে দুদক চেয়ারম্যান