হোম > সারা দেশ > ঢাকা

প্রতি মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ ঘোষণা ডিএসসিসির

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ছবি: আজকের পত্রিকা

এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এবং শহরকে পরিচ্ছন্ন রাখতে প্রতি মাসের প্রথম শনিবারকে ‘ক্লিনিং ডে’ ঘোষণা করেছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। আগামী ৯ মে ডিএসসিসি এলাকায় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ‘ক্লিনিং ডে’ উদ্‌যাপিত হবে।

নগর ভবনের সম্মেলন কক্ষে আজ সোমবার দুপুরে এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে আয়োজিত এক মতবিনিময় সভায় আবদুস সালাম এই ঘোষণা দেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রতি মাসের প্রথম সপ্তাহের শনিবার ক্লিনিং ডে পালন করা হবে। মে মাসের ৯ তারিখ প্রথমবারের মতো ক্লিনিং ডে পালন করা হবে। নাগরিক সুবিধা নিশ্চিতে সব প্রতিষ্ঠান ও প্রশাসনের পাশাপাশি নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।  এ সময় ডেঙ্গুর হট স্পটগুলো চিহ্নিত করে সেই জায়গাগুলোতে টিম পাঠিয়ে পর্যবেক্ষণ করে ফলাফলের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন ডিএসসিসি প্রশাসক।

আবদুস সালাম বলেন, দায়িত্বপ্রাপ্ত সব প্রতিষ্ঠান যদি সচেতন হয়, তাহলে ৭০ শতাংশ মশা নিধনে কার্যকরী পদক্ষেপ নেওয়া যাবে। ওয়ার্ডভিত্তিক জরিপ করে সেগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া গেল বর্ষার আগেই এডিস মশা প্রতিরোধ করা যাবে।

সভায় মো. আবদুস সালাম বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতাই আমাদের প্রধান অস্ত্র। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নাগরিকেরা যদি নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখেন, তবেই মশাবাহিত রোগ নির্মূল করা সম্ভব। মশক নিয়ন্ত্রণে ডিএসসিসির কার্যক্রমে বিন্দুমাত্র গাফিলতি সহ্য করা হবে না বলে জানান প্রশাসক।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ডিএসসিসি এলাকার সব সরকারি প্রতিষ্ঠান, কোয়ার্টার, শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল-কলেজ-মাদ্রাসা), রাজউক ও রিহ্যাবের আওতাধীন এলাকা এবং ব্যক্তি মালিকানাধীন প্লটসমূহে স্ব-স্ব উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও মশার প্রজননক্ষেত্র ধ্বংস করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এ ছাড়া, ডিএসসিসির মশক নিধনে ব্যবহৃত কীটনাশকের মান, প্রয়োগ পদ্ধতি, তদারকি এবং কর্মীদের প্রশিক্ষণে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছেন ডিএসসিসি প্রশাসক।

মতবিনিময় সভায় স্বাস্থ্য অধিদপ্তর, ডিএমপি, ডিএমসি, বিজিবি, ইসলামিক ফাউন্ডেশন, রাজউক, বাংলাদেশ রেলওয়ে, রিহ্যাব, শিক্ষা অধিদপ্তর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ছাত্রদল নেত্রীর কাছে থাপ্পড় খেয়ে পদত্যাগ জকসুর ক্রীড়া সম্পাদক নাঈমের

রাজধানীতে ডিবি পরিচয়ে এক দিনে চারজনকে অপহরণ

ঢামেকে পুলিশ-এনএসআই যৌথ অভিযান, ৪৫ দালাল আটক

গ্যাস সিলিন্ডারে ২ লাখ ইয়াবা

রাজধানীর মেসে চিকিৎসকের মৃত্যু

বাবার সামনে স্কুলছাত্রী মেয়েকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার লামিন রিমান্ডে

আদাবরে সন্ত্রাসী ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার

অর্থনীতি সচল রাখতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হবে: সভায় বক্তারা

২৫০০ পরিচ্ছন্নতাকর্মীকে রেইনকোট দিল ডিএনসিসির

রাজধানীর ডেমরায় মোটরসাইকেল ধাক্কায় বৃদ্ধার মৃত্যু