হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যুবক নিহত, দগ্ধ ১

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর বংশালের মুকিম বাজার এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তি যুবক মারা গেছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন তাঁর খালাতো ভাই নাজমুল হোসেন (৩৩)।

আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে মুকিম বাজার চুরিওয়ালা পঞ্চায়েত কবরস্থানের বিপরীত পাশে একটি চারতলা বাড়ির নিচ তলায় দুর্ঘটনাটি ঘটে।

দেলোয়ারের বাড়ি যশোরের শার্শা উপজেলায়। তাঁর বাবার নাম আব্দুল খালেক। মুকিম বাজারের বাড়িটির তৃতীয় তলায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন দেলোয়ার। একই এলাকায় মোটরসাইকেলের একটি গ্যারেজের মালিক তিনি।

হাসপাতালে দেলোয়ারের গ্যারেজের কর্মচারী তুষার ইসলাম রিফাত জানান, মুকিম বাজার মসজিদের পাশে বাইক পার্ক সেন্টার নামে মোটরসাইকেল গ্যারেজ রয়েছে দেলোয়ারের। যে বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে সেটির নিচ তলায়ও দেলোয়ারের ব্যবসায়িক মালামাল রাখার গোডাউন রয়েছে। ভোরে বাসার নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দ শুনে তিনতলা বাসা থেকে দেলোয়ার এবং তার খালাতো ভাই নাজমুল নিচে নেমে আসেন। তখন ওই গোডাউনে আবারও আরেক বার বিস্ফোরণে আগুন ধরে গেলে তাঁরা দুজন আটকে পড়েন। এ সময় নাজমুলকে আশপাশের লোকজন বের করতে পারলেও ভেতরে আটকা পড়েন দেলোয়ার। পরে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিভিয়ে ওই গোডাউন থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

রিফাতের দাবি, বাড়িটির দোতলায় এর মালিক বসবাস করেন। তবে তারা যে গ্যাস সিলিন্ডারে রান্না করেন সেটি রাখা ছিল নিচ তলায় গোডাউনে। সেই সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এই আগুনের সূত্রপাত।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, নিহত দেলোয়ারের মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। আর নাজমুলকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি রাখা হয়েছে। ঘটনাটি বংশাল থানা-পুলিশ তদন্ত করছে।

রাজধানীর পোস্তগোলা ব্রিজে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

সায়েদাবাদে থাকবে সিটি টার্মিনাল, আন্তজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক

ঘুষ নিয়ে হাতেনাতে আটক বেবিচক পরিদর্শকের পাঁচ বছর কারাদণ্ড

চার মেট্রো স্টেশন এলাকায় অভিযান, উচ্ছেদ করা হলো অবৈধ দোকানপাট

জঙ্গি সন্দেহে সিঙ্গাপুরফেরত দুজন ৩ দিনের রিমান্ডে

আদাবরে ‘কুত্তা ফারুক’সহ ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুজন নিহত

ট্রাফিক ব্যবস্থাপনা: রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি: অস্ত্রসহ গ্রেপ্তার কাওছার ৪ দিনের রিমান্ডে

সাভারে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার