হোম > সারা দেশ > ঢাকা

কেন্দ্রীয় কারাগারের বন্দীর ঢামেকে মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) রাশেদ (৩৫) নামের এক আসামি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে কারারক্ষীরা তাঁকে কারাগার থেকে ঢামেকে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারাগার সূত্রে জানা যায়, রাশেদ মতিঝিল থানার একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। তাঁর বাবার নাম গোলাম রব্বানী।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই বন্দীকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২২, সবচেয়ে বেশি মিরপুরে

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১০৪ মামলা

বিমানের কার্গোহোল থেকে ৪৫ কোটি টাকার সোনা উদ্ধার, কেউ আটক হয়নি

কদমতলীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা, ‘শুটার মহিন’ গ্রেপ্তার

কলাবাগানে বাড়ির সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণে তিনজন দগ্ধ

ফুটবল খেলা দেখা নিয়ে বিরোধ: আদাবরে সালিশি বৈঠকে সংঘর্ষে বিএনপি নেতা নিহত

জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণসহ ৫ দফা দাবি সাবেক সমন্বয়কদের

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাতের মামলায় এএসপি সোহেল কারাগারে

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৫৭ মামলা, ডাম্পিং ৬০৯ গাড়ি

রাজধানীতে বাস টার্মিনালের স্থান পরিদর্শনে সরকারের উচ্চপর্যায়ের দল