হোম > সারা দেশ > ঢাকা

‎ধানমন্ডি ৩২ থেকে সন্দেহভাজন এক ব্যক্তি আটক‎

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ধানমন্ডি ৩২ নম্বর থেকে মঙ্গলবার দুপুরে সাখওয়াত হোসেন নামে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে পুলিশ। ছবি: সংগৃহীত

‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম সাখওয়াত হোসেন বলে জানিয়েছে পুলিশ।

‎পুলিশ জানায়, সাখওয়াত হোসেন ধানমন্ডি ৩২ নম্বরে প্রবেশ করে ভাঙা ভবনের ছবি ও ভিডিও ধারণ করছিলেন। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি সেখানে প্রবেশের সন্তোষজনক কারণ জানাতে পারেননি। তিনি নিজেকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন।

‎ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন জানান, জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যক্তি তার মুঠোফোনও দিতে অস্বীকৃতি জানান। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ধানমন্ডি থানায় আনা হয়।

‎ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ধানমন্ডি ৩২ নম্বর ওই ব্যক্তি ছবি ভিডিও করছিলেন। পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তাকে সন্দেহজনক হিসেবে আটক করা হয়। বর্তমানে আটক ব্যক্তি থানায় রয়েছেন। আমরা বিষয়টি যাচাই-বাছাই করছি।

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার ‎

কাঁঠাল পাড়তে গিয়ে ঢাবির রোকেয়া হলের মালির মৃত্যু

জঙ্গি তৎপরতার আলামত নেই, নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ: ডিএমপি কমিশনার

পবিত্র আশুরায় থাকবে চার স্তরের নিরাপত্তাবলয়: ডিএমপি কমিশনার

‎ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ‎

‎রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতা-কর্মী গ্রেপ্তার

মুহসীন হল মাঠে বিশ্বকাপের ম্যাচ দেখলেন মেসির বন্ধু রুলি, সঙ্গে আর্জেন্টাইন রাষ্ট্রদূত

খেলা দেখতে যাওয়ার সময় ফকিরাপুলে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে শিশু গৃহকর্মীর মৃত্যু: প্রকৌশলী ও স্ত্রী কারাগারে