হোম > সারা দেশ > ঢাকা

ডিসি মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাবি শিক্ষার্থীদের শাহবাগ থানা ঘেরাও

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঢাবি শিক্ষার্থীরা শাহবাগ থানা ঘেরাও করেন। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনকে মারধরের প্রতিবাদে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে শাহবাগ থানা ঘেরাও করেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার বেলা ১টার পর থেকে ঢাবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। প্রায় দেড় ঘণ্টা থানা ঘেরাও কর্মসূচি শেষে ডিএমপি কমিশনারের কাছে অভিযোগ দায়েরের ঘোষণা দিয়ে কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা।

এর আগে গতকাল সোমবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাবি নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের সঙ্গে পুলিশ সদস্যদের বাক্‌বিতণ্ডার একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। এই ঘটনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এই ঘটনার জেরে মঙ্গলবার বেলা ১টার পর শাহবাগ থানা ঘেরাও করেন শিক্ষার্থীরা। তাঁরা থানার সামনে অবস্থান নেয়। এ সময় তাঁরা বিভিন্ন ধরনের স্লোগান দেওয়ার পাশাপাশি হামলায় জড়িতদের শাস্তিসহ বিভিন্ন দাবি জানান।

শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর অন্যায়ভাবে কোনো ধরনের অপরাধ ছাড়া পুলিশ মারধর করেছে। রাস্তাঘাটে পুলিশ যে কাউকে বিনা কারণে মারবে এই অধিকার কেউ দেয়নি। মানুষ রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবে না, তাতো হয় না। গতকালের ঘটনায় ডিসি মাসুদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।

এ সময় শিক্ষার্থীরা ৩ দফা দাবি জানান। তাঁরা বলেন, ডিসি মাসুদসহ হামলায় অংশ নেওয়া প্রত্যেক পুলিশের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিতে হবে। ক্যাম্পাস এলাকার ভেতরে ও বাইরে সব প্রকার অযাচিত পুলিশিং বন্ধ করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর সার্বক্ষণিক নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে।

পরে বেলা আড়াইটার দিকে ডিএমপি কমিশনারের কাছে অভিযোগ দায়েরের ঘোষণা দিয়ে কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা।

শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. খোকন মিয়া আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীরা বেলা ১টার দিকে থানার সামনে অবস্থান নিয়ে আন্দোলন করে। এ সময় বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। বেলা আড়াইটার দিকে তারা অবস্থান কর্মসূচি শেষ করে চলে যায়।

জ্বালানি খাতে অনুসন্ধানী সাংবাদিকতার প্রশিক্ষণ দিল টিআইবি

ডাকাতির চেষ্টার সময় জোড়া খুন: ১ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

হজযাত্রার প্রস্তুতি দেখতে হজ ক্যাম্প-বিমানবন্দর পরিদর্শনে বেবিচক চেয়ারম্যান

রাজধানীর সড়কে তৃতীয় লিঙ্গের সদস্যদের স্বেচ্ছাশ্রমে যুক্ত করল ডিএমপি

মোহাম্মদপুরে গ্যাংপ্রধান ‘অ্যালেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা করল অপর গ্রুপ

ওয়াসার সাবেক এমডি সালামকে দুদকের জিজ্ঞাসাবাদ

সরকারের নিস্পৃহতায় সহিংসতা বাড়ছে: গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ওপর হামলা, যুবক রিমান্ডে

সড়কে দুর্ঘটনা কমাতে নিসচার সঙ্গে সেতুমন্ত্রীর বৈঠক

আইনজীবী মাসদারের বিরুদ্ধে সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগ, যা বললেন আইনমন্ত্রী