হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় রাস্তায় গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ ৫

ঢামেক প্রতিনিধি

রাজধানীর ক্যান্টনমেন্ট নামাপাড়া এলাকায় রাস্তা খুঁড়ে কাজ করার সময় গ্যাসপাইপ লিকেজ থেকে আগুনে ওয়াসার পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন সিয়াম (২০), মেহেদী (২৩), জুয়েল (২১), আব্দুল মমিন (২২) ও দেলোয়ার হোসেন (২৪)। 

তাঁদের হাসপাতালে নিয়ে আসা সুপারভাইজার আনিসুর রহমান জানান, তাঁরা ঠিকাদারের মাধ্যমে ওয়াসার কাজ করেন। সকালে ক্যান্টনমেন্ট নামাপাড়া এলাকায় রাস্তা খুঁড়ে ওয়াসার কাজ করছিলেন। এ সময় সেখানে তিতাসের গ্যাসলাইন থেকে গ্যাস বের হতে থাকে। তখন এই পাঁচজনের মধ্যেই একজন গ্যাসলাইটার দিয়ে সেখানে আগুন ধরাতেই আগুনের ফুলকিতে তাদের সবার শরীর কম-বেশি ঝলসে যায়। 

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকেরা জানান, দগ্ধ পাঁচজনকেই ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে সিয়ামের ১২ শতাংশ, জুয়েলের ৮ শতাংশ, মেহেদীর ৫ শতাংশ, মমিনের ১৫ শতাংশ ও দেলোয়ারের ২ শতাংশ দগ্ধ হয়েছে।

বড় মাত্রার ভূমিকম্প হলে ঢাকার কী অবস্থা হবে জানি না: ডিএসসিসি প্রশাসক

এক্সপ্রেসওয়ের প্রকল্পে অনিয়ম: কাদেরসহ ১৩ সাবেক সচিবের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে দুদক

কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ পড়ে ছিল ফুটপাতে

আদালতে বদলি আসামি সেজে আত্মসমর্পণ, ২ দিনের রিমান্ড শেষে সেই মনোয়ারা কারাগারে

ব্লাড ক্যানসারে আক্রান্ত ফারাতুল কি থেমে যাবে?

মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক

রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ ২ জনের মরদেহ উদ্ধার

রাজধানীতে ‘সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে’ স্কুলছাত্রকে ছুরিকাঘাত, ঢামেকে চলছে জরুরি অস্ত্রোপচার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক এমপি নূর মোহাম্মদ ৩ দিনের রিমান্ডে

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ১৫ জুলাই