হোম > সারা দেশ > ঢাকা

কারও ড্রেসআপ ঠিক নেই, এরা চিকিৎসক, নার্স না কি দালাল: ঢামেকে অভিযানে দুদক চেয়ারম্যান

ঢামেক প্রতিবেদক

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে হাসপাতালে অভিযানে আসেন দুদক চেয়ারম্যান। ছবি: আজকের পত্রিকা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ডিউটি চিকিৎসকদের কারও ড্রেসআপ না থাকায় তাঁরা চিকিৎসক, নার্স না কি দালাল; তা বোঝা মুশকিল বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে হাসপাতালে অভিযানে আসেন দুদক চেয়ারম্যান। এ সময় কয়েকজন চিকিৎসক নিজ কক্ষে না থাকায় শোকজের নির্দেশ দেন তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, ‘এখানকার রোগীদের সব সময় অভিযোগ থাকে, তাঁরা ঠিকমতো চিকিৎসা পান না, চিকিৎসক থাকেন না। এ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীও উদ্বিগ্ন। তিনি এ জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেছেন। আজকে আমরা (দুদক) ঢাকা মেডিকেলে এসেছি। এরপর অন্যান্য হাসপাতালেও যাব।’

তিনি বলেন, ‘ঢাকা মেডিকেলে এসে জরুরি বিভাগে কয়েকটি রুমে চিকিৎসকদের পাইনি। জরুরি বিভাগের ডা. তানভীর, এ ছাড়া নিউরোসার্জারি বিভাগের প্রধানকেও তাঁর রুমে পাইনি। জরুরি বিভাগের ডিউটি ডাক্তার কারোর ড্রেসআপ নেই। তাঁরা ডাক্তার, নার্স না কি দালাল তা বোঝা মুশকিল ৷ এ জন্য ডাক্তারদের আইডেনটিফাই করতে পারছি না। তাঁরা সেবা দিচ্ছে কি না সেটিও জানি না।’

দুদক চেয়ারম্যান আরও বলেন, ‘এখন বাজে বেলা সোয়া বারোটা, ডাক্তারদের কেউ বলছেন বাইরে গেছেন, কেউ বলছেন চা খেতে গেছেন। রোগীরা চিকিৎসার জিনিসপত্র খুঁজতে দৌড়ে বেড়াচ্ছেন। এতে আসলে জনগণ ঠিকমতো সেবা পাচ্ছেন না। এ ছাড়া ডাক্তারদের অনুপস্থিতি, চিকিৎসা রুমে পরিবেশ নোংরাসহ বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে, এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ‘আমরা হাসপাতাল পরিচালককে বলে গেলাম, অনুপস্থিত চিকিৎসকদের শোকজ করতে। আমরাও আইনগত ব্যবস্থা নেব।’

সরকারি হাসপাতালটিতে দালালের দৌরাত্ম্য এবং চিকিৎসকদের সরাসরি দালালি ও রোগী ভাগানোর সঙ্গে জড়িত থাকার বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নে দুদক চেয়ারম্যান বলেন, ‘আমরা তাঁদের বিরুদ্ধেও অ্যাকশনে যাব। প্রাইভেট হাসপাতালের এটি একটি ব্যবসা। এটি বন্ধ করতে সরকার ব্যবস্থা নেবে। এটি আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না।’

এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ. কে. এম. ফরহাদ হোসেন বলেন, ‘আমি হাসপাতালটিতে নতুন এসেছি। আসার পর কিছু পরিবর্তন করতে পেরেছি। দুদক চেয়ারম্যান যে বিষয়গুলো বলেছেন, আমরা সেগুলো সমাধানে দ্রুত পদক্ষেপ নেব। হাসপাতাল দালালমুক্ত করতে চিকিৎসকসহ সবার কাছে সাহায্য চেয়েছি।’

সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়ে ৮ ডিসেম্বর

হত্যাচেষ্টা মামলা: ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

‘জয় বাংলা’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ককটেল নিক্ষেপে পুলিশ কনস্টেবল আহত

পোস্তগোলায় বেপরোয়া ট্রাক গুঁড়িয়ে দিল টং দোকান, দুই অটোরিকশা চালকের মৃত্যু

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৫৭৭ গ্রেপ্তার, মামলা ৫৫

ইকবাল সোবহান হত্যা মামলায় গ্রেপ্তার, ‘মুচলেকায়’ ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

সাংবাদিক তাসনিম মহসিন মিশুর মা মারা গেছেন

বিল কমানো নিয়ে বাগ্‌বিতণ্ডা, হাসপাতাল ভাঙচুরের অভিযোগে আটক ১

কেরানীগঞ্জে পৃথক স্থান থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার

পোশাকশ্রমিকদের আন্দোলন: মিরপুরের পরিস্থিতি স্বাভাবিক, গ্রেপ্তার ১০