হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে পরিস্থিতি স্বাভাবিক, খুলেছে মেট্রো স্টেশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিরপুর-১১ নম্বরে মঙ্গলবার পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের বেলা পৌনে ১২টা থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। ছবি: আজকের পত্রিকা

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের টানা আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায় সকাল থেকে পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে বেলা পৌনে ১২টার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। বর্তমানে মিরপুর-১০, ১১ নম্বর সেকশন এলাকায় যানবাহন চলাচলসহ জনজীবন স্বাভাবিক রয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, মিরপুর-১০ ও ১১ নম্বর এলাকায় গণপরিবহনসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। সাধারণ মানুষের উপস্থিতিও বেড়েছে। খুলেছে বিভিন্ন দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। সকাল থেকে বন্ধ থাকা মিরপুর-১১ মেট্রো রেলস্টেশনও বেলা সাড়ে ১১টার দিকে খুলে দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, বর্তমানে ওই দুই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে তারা।

এদিকে দুপুর ১টার দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় স্থানীয় বিএনপির নেতা কর্মীদের অবস্থান নিতে দেখা যায়। তাঁরা জানান, দেশকে অস্থিতিশীল করার চেষ্টাকারীদের বিরুদ্ধে অবস্থান নিতেই তাঁদের এই কর্মসূচি।

এর আগে সকাল ১০টা থেকে মিরপুর- ১১, পল্লবী এলাকায় ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন পদক্ষেপ নেয়।

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ২১৯১ মামলা, সবচেয়ে বেশি উত্তরা-গুলশানে

‘শ্রমিক-বিএনপি ভাই-ভাই, আওয়ামী লীগের রক্ষা নাই’ স্লোগানে মিরপুরে বিএনপির লাঠিমিছিল

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: কারাগার থেকে মুক্তি পেলেন আখতারুজ্জামান

মিরপুর-১০-এ যান চলাচল স্বাভাবিক, সতর্ক অবস্থানে পুলিশ

মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে উত্তেজনা, অলিগলিতে পুলিশের মাইকিং

আশুলিয়ায় শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, অর্ধশতাধিক কারখানায় ছুটি

পোশাকশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তার: ডিএমপি

পল্লবীর কালশী রোডে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটাল কয়েকজন

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭

রাজধানীতে পার্কিং করা পরিবহন বাসে আগুন