হোম > সারা দেশ > ঢাকা

ডেসটিনি এমডির আপিল শুনানির জন্য গ্রহণ, ২০০ কোটি টাকা জরিমানা স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুদকের মামলায় ১২ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে ডেসটিনির এমডি রফিকুল আমীনের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। স্থগিত করা হয়েছে ২০০ কোটি টাকা জরিমানা। এ ছাড়া বিচারিক আদালতের নথিও তলব করেছেন উচ্চ আদালত। বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের বেঞ্চ এই আদেশ দেন।

আজ সোমবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমী আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত সপ্তাহে আদালত আপিলটি শুনানির জন্য গ্রহণ করেছেন। ওই দিন এ রকম আরও বেশ কয়েকটি আপিলও শুনানির জন্য গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। 

অর্থ আত্মসাৎ ও পাচারের এক মামলায় ডেসটিনি গ্রুপের এমডি রফিকুল আমীনসহ ৪৬ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে গত ১২ মে রায় দেন বিচারিক আদালত। একই সঙ্গে আসামিদের ২ হাজার ৩০০ কোটি টাকা অর্থদণ্ডও দেওয়া হয়। রায়ে ডেসটিনির এমডি রফিকুল আমীনের ১২ বছর কারাদণ্ড ও ২০০ কোটি টাকা অর্থদণ্ড, চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের ১০ বছরের কারাদণ্ড ও ১ কোটি ৫০ লাখ টাকা অর্থদণ্ড এবং প্রেসিডেন্ট এম হারুন-অর-রশীদের চার বছরের কারাদণ্ড ও ৩ কোটি ৫০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। 

বাকি আসামিদের ৫ থেকে ৯ বছরের কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেওয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন হারুন-অর-রশীদ। পাশাপাশি জামিনও চান তিনি। গত ৯ জুন হারুন-অর-রশীদের আপিল শুনানির জন্য গ্রহণ করেন আদালত। 

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি এবং ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন প্রজেক্টের অর্থ আত্মসাতের অভিযোগে ২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় দুটি মামলা করে দুদক। দুই মামলায় মোট ৪ হাজার ১১৯ কোটি ২৪ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়। তদন্ত শেষে ২০১৪ সালের ৫ মে দুদক আদালতে উভয় মামলায় অভিযোগপত্র দেয়। এর মধ্যে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির মামলায় ৪৬ জন এবং ডেসটিনি ট্রি প্লানটেশন লিমিটেডে দুর্নীতির মামলার ১৯ জনকে আসামি করা হয়। হারুন-অর-রশিদ ও রফিকুল আমীন দুই মামলাতেই আসামি।

গ্যাস-সংকট দ্রুত কাটছে না

মিরপুরে গুলি করে হত্যা: টার্গেট ছিলেন যুবদল নেতা বাধা দিতে গিয়ে খুন কর্মী

যুবদল কর্মী ইউসুফ হত্যা, চঞ্চল মোল্লা ৩ দিনের রিমান্ডে

শাহজালাল বিমানবন্দরে আবারও আগুন

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিচার ও রাষ্ট্র সংস্কারের আহ্বান

ঢাকায় ৪১৮ বাস রুটের মধ্যে সচল মাত্র ৯৮, বাতিল হচ্ছে অচল রুট

ধানমন্ডির পরিত্যক্ত সুধাসদনে যুবকের ঝুলন্ত লাশ

রাজধানীতে ২৮ লাখ টাকার গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৩৭ জন গ্রেপ্তার

ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ৩২৫৭ মামলা