হোম > সারা দেশ > ঢাকা

শাহবাগ থানা চত্বরে ধাক্কাধাক্কির শিকার কয়েকজন সাংবাদিক

ঢাবি প্রতিনিধি

ডাকসুর দুই নেতার ওপর হামলার ঘটনায় শাহবাগ থানা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানার ভেতরে খবর সংগ্রহ করতে গিয়ে ধাক্কাধাক্কির শিকার হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক। বৃহস্পতিবার সন্ধ্যায় থানা চত্বরে অন্তত ১০ জন সাংবাদিক এই পরিস্থিতির শিকার হন। তাঁরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য।

এই ঘটনার শিকার সাংবাদিকদের মধ্যে রয়েছেন মানজুর হোছাঈন মাহি, লিটন ইসলাম, শামসুদ্দৌজা নবাব, মোহাম্মদ ইফতেখার হোসেন সিফাত, হারুন ইসলাম, আসাদুজ্জামান খান ও নাইমুর রহমান ইমন।

এ বিষয়ে শাহবাগ থানা-পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।